এগ পকোড়া
উপকরণ : সুসিদ্ধ ডিম ( সংখ্যা ইচ্ছা অনুযায়ী) , নুন , ময়দা , পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুঁচি, অল্প গোলমরিচ গুড়ো, শুকনো লঙ্কা গুড়ো, চালের গুড়ো, সাদা তেল প্রণালী : সেদ্ধ ডিম গুলো পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। এক একটা ডিম থেকে ৪/৫ গোলাকার টুকরো হবে। এবার পকোড়ার ব্যাটার তৈরি করতে হবে। একটি পাত্রে ময়দা, নুন, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুঁচি, শুকনো লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, চালের গুড়ো, অল্প সাদা তেল ও পরিমান মতো জল দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে , সেদ্ধ ডিমের কুসুম সহ গোলাকার টুকরো গুলো ওই ব্যাটারে ডুবিয়ে, ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে আর ভাজার পর চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে।