পটলের নিরামিষ দোলমা
পটলের দোলমা (নিরামিষ)
উপকরণঃ মাঝারি/ বড়ো সাইজের গোটা পটল, পটলের ভিতরের দানা, নারকেল কোরা, নুন, মিষ্টি , হলুদ, সর্ষেতেল, আদাবাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, তেজপাতা , ঘি
প্রণালী : পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সরু দিক কেটে নিতে হবে। এবার একধারের সরু মুখে চামচের সরু লম্বা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে , সাবধানে ভিতরের দানা ও ভিতরের অংশ বের করে আনতে হবে । এভাবে সব পটলের ভিতরের অংশ বের করে নিয়ে , তার সাথে নারকেল কোরা ( সমান পরিমাণ ) একসাথে বেটে নিতে হবে মিহি করে। মিক্সিতে-ও বেটে নেওয়া যেতে পারে। এবার দোলমার পূর টা তৈরি করতে হবে। কড়াইতে তেল(অল্প , কারণ নারকেল কোরা থেকে ও তেল কিছু বেরবে ) গরম করে ওর মধ্যে নারকেল কোরা ও পটলের দানা ও অংশ বাটা দিয়ে কষাতে হবে , হাল্কা লাল হলে ওর মধ্যে আদাবাটা, শুকনো লঙ্কা বাটা, গরম-মশলা গুড়ো, নুন, হলুদ, মিষ্টি দিয়ে ভালো করে কষাতে হবে, পুরোপুরি নরম হয়ে যাবে , তেল ছাড়বে আর সুন্দর গন্ধ বেরবে। পূর টা একদমই ঝরঝরে হবে। কড়াই থেকে তুলে পাত্রে রেখে ঠাণ্ডা করতে হবে।
এবার পূর ঠাণ্ডা হলে পটলের একদিকের কাটা অংশের মধ্যে দিয়ে পটলের মধ্যে পূর ঢুকিয়ে খোলা মুখে ময়দা বা আটা অল্প জলে গুলে পাতলা লেচি কেটে নিয়ে তার প্রলেপ লাগিয়ে বন্ধ করে দিতে হবে পটলের একদিকের কাটা মুখ। এভাবে সব কটা পটলে পূর ভরে মুখ বন্ধ করার পর , কড়াইতে তেল গরম করে ওর মধ্যে পটল গুলো সাবধানে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে আদাবাটা, শুকনো লঙ্কা গুঁড়ো/ বাটা তেজপাতা দিয়ে ধিমে আঁচে অল্প জল দিতে হবে মশলা ফোটার জন্য। এবার ওর মধ্যে নুন, হলুদ, মিষ্টি , গরম-মশলা গুড়ো দিয়ে পূর ভরা ভাজা পটল গুলো দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে ঘনো হয়ে গেলে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।,্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্

Comments
Post a Comment