কাজরি / কাজলি মাছের ভাপা
কাজরি / কাজলি মাছ ভাপা
উপকরণঃ পরিমাণ মতো মাছ, সর্ষে তেল, সাদা / কালো সর্ষে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা ২/৩ টে, অল্প মিষ্টি ( না দিলেও চলে), টক্ দই, ধনেপাতা কুচি
প্রণালী: একটা বাটিতে ( মাঝারি মাপের ) একে একে ফেটানো টক্ দই , সর্ষে-বাটা, নুন, হলুদ , মিষ্টি ও সর্ষেতেল ( একটু বেশি ) ভালো করে মিশিয়ে একটা ওভেন প্রুফ পাত্রে মশলা মাখানো মাছ ও চেরা কাঁচা-লঙ্কা অল্প জল দিয়ে বসিয়ে দিতে হবে, সময় টা একটু দেখে নিতে হবে ( এক এক ওভেনের এক এক ধরণের ), আমি পাঁচ মিনিট অন্তর দেখে মোট ১৩/১৬ মিনিট পর ওভেন বন্ধ করে, standing time এ রেখেছি আরো ঘন্টাখানেক ( আরো কম/ বেশি রাখা যায় ) । এরপর পাত্রটা বের করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ঝোল ঘনো হবে।
* মাইক্রোওয়েভ ওভেন যদি না থাকে, একদম আগেকার পদ্ধতি ব্যবহার করতে পারো । ভাপা ইলিশ আগে টিফিন বক্সে ভরে ভাত ফোটার সময় হাড়িতে দেওয়া হোতো। Infact ওমন ভাবে এখনো আমি করি । ঠিক একই পদ্ধতিতে এই রান্না - ও হবে।
** Standing time নিশ্চয়ই জানো কাকে বলে, তা -ও একটু বলে দিচ্ছি ... ওভেন পুরোপুরি বন্ধ করে , রান্না করা পদ টি যখন আরো কিছুক্ষণ রেখে দেওয়া হয় ওভেনের ভিতরে, ওটা-ই standing time এ রাখা।
সোজা বাংলায় দমে রাখা। যেটা প্রেসার কুকারে রান্না হলে , অনেক সময় রাখা হয়।

Comments
Post a Comment