চালের মুড়িঘণ্ট

                               চালের মুড়িঘণ্ট
                                         
উপকরণঃ পাকা রুই / কাতলা মাছের মাথা (গোটা), কাটা, মাছের তেল , সর্ষে তেল, নুন, হলুদ, মিষ্টি, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো, আদাবাটা , রসুন বাটা, তেজপাতা, গরম-মশলা গুড়ো, টক দই, ঘি (অল্প),ধুয়ে ভেজানো গোবিন্দ ভোগ চাল ( এক মুঠো )
প্রণালী : পরিষ্কার করে নেওয়া মাছের মাথা, কাটা ও তেল নুন ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে পেঁয়াজ বাটা, আদাবাটা , রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো/ বাটা ভালো করে কষিয়ে নিতে হবে , ওর মধ্যে একে একে নুন, হলুদ , মিষ্টি ও গরম-মশলা গুড়ো দিয়ে আরো খানিকটা কষিয়ে ভাজা মাছের মাথা ও মাছেরতেল দিয়ে আরো খানিকটা কষিয়ে নিয়ে ওর মধ্যে জল ঝরিয়ে গোবিন্দ ভোগ চাল দিয়ে ভালো করে মিশিয়ে জল ঢেলে দিতে হবে। এবার ফুট উঠলে বাটা খুলে আরো কষিয়ে , ঝোল আরো একটু টেনে গেলে , ঘি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ