চিকেন-তড়কা
চিকেন তড়কা
উপকরণঃ তড়কা ডাল , পেঁয়াজ কুচি, আদাবাটা, শুকনো লঙ্কা বাটা/গুড়ো , টমেটো ছোট করে কাটা , নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তড়কা মশলা (এভারেস্ট কম্পানির ), গরম-মশলা গুড়ো, পাতিলেবুর লেবুর রস ও ছোট করে কাটা হাড়-ছাড়া চিকেন ।
প্রণালী : তড়কা ডাল আগেরদিন রাতে ভালো করে ধুয়ে , ভিজিয়ে রাখতে হবে। পরের দিন প্রেসারে একটা সিটি দিয়ে রেখে দিতে হবে। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে, পেঁয়াজ কুঁচি নরম হয়ে এলে , ওর মধ্যে টমেটো কুচি দিয়ে কষিয়ে , ওর মধ্যে একে একে নুন, হলুদ, আদাবাটা শুকনো লঙ্কা গুঁড়ো,গরম-মশলা গুড়ো দিয়ে কষিয়ে ওতে চিকেন টুকরো গুলো দিয়ে কষাতে হবে, তেল ছাড়লে , ওর মধ্যে জল দিয়ে আরো খানিকটা ফুটিয়ে, এর মধ্যে এবার সেদ্ধ করা তড়কা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার তড়কা মশলা দিয়ে, আরো একটু ফুটে উঠলে নামিয়ে পেঁয়াজের কুচি, ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে দিয়ে ,পরিবেশন করতে হবে।

Comments
Post a Comment