এঁচোড়ের চপ
এ্যঁচোড়ের চপ
উপকরণঃ এ্যঁচোড় , আলু , নুন, মিষ্টি, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম-মশলা গুড়ো, পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ো, ব্যাসন
প্রণালী : প্রথমে এ্যঁচোড় ও আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করা এ্যঁচোড় ও আলু ভালো করে চটকে নিতে হবে। ওর মধ্যে যেন কোন গোটা অংশ না থাকে , এবার একে একে সব উপকরণ ওর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখা হলে ওর থেকে অল্প করে নিয়ে, চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিতে হবে। সব চপ্ গড়া হয়ে গেলে কড়াইতে সর্ষে তেল গরম করে একে একে চপ্ গুলো ধিমে আঁচে লালচে করে ভেজে তুলে নিয়ে , টিসু পেপার / কিচেন পেপারের ওপর রেখে , তেলটা টেনে নিলে গরম গরম চায়ের সাথে অথবা বিকেলের জলখাবারে মুড়ির সাথে জমে যাবে।

Comments
Post a Comment