বাঙালি করে সম্বর ডাল
সম্বর ডালের বাঙালি ধরণ
উপকরণঃ মুসুর ডাল, নুন, হলুদ, মিষ্টি (অল্প), সম্বর মশলা (এভারেস্ট), ছোট করে কাটা কিছু সব্জি ( ভেণ্ডি, কুমড়ো , লাউ , সজনে ডাঁটা ) , সাদা তেল শু,লঙ্কা গুঁড়ো, গোটা সর্ষে ( কালো ), কারিপাতা , তেঁতুলের ক্বাথ।
প্রণালী : প্রথমে ডাল সুসিদ্ধ করে কাটা দিয়ে মিহি করে নিতে হবে। ছোট করে কাটা সব্জি গুলো সাদা তেলে সামান্য নাড়িয়ে , তুলে নিতে হবে। ডালের মধ্যে সব্জি দিয়ে আরো একটু ফুটিয়ে নিতে হবে। এবার ওই সব্জি ভাজা তেলে গোটা সর্ষে ও কারিপাতা ফোড়ন দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে নেওয়া ডাল সবজি সহ ওতে দিয়ে, একে একে নুন, হলুদ, সামান্য মিষ্টি(না দিলে ও চলে ) , লঙ্কা গুঁড়ো, সম্বর মশলা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। সব্জি সিদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণ তেঁতুলের ক্বাথ দিয়ে , ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নিতে হবে। ওপরে অল্প সম্বর মশলা ছড়িয়ে দিলে ভালো গন্ধ বের হবে।

Comments
Post a Comment