ভেটকি মাছের কালিয়া
ভেটকি মাছের কালিয়া
উপকরণঃ মাঝারি সাইজের ভেটকি মাছের টুকরো , নুন, হলুদ, মিষ্টি ,গোটা জিরে, সর্ষে তেল, টক্ দই, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদাবাটা, শুকনো লঙ্কা বাটা, ফুলকপি, আলু ( ডুমো করে কাটা ) , গরম মশলা বাটা/ গুড়ো
প্রণালী : কড়াইতে তেল গরম করে ,ওতে আলু ও ফুলকপি লালচে করে ভেজে নিতে হবে। ভাজা সব্জি তুলে নিয়ে ওর মধ্যে এবার মাছের টুকরোগুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আরো তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদাবাটা, টমেটো বাটা দিয়ে খানিকটা কষাতে হবে, তারপর ওর মধ্যে ভাজা সব্জি দিয়ে একে একে ফেটানো টক্ দই, নুন, হলুদ, মিষ্টি, গরম-মশলা গুড়ো দিয়ে আরো কষিয়ে জল দিয়ে , ওর মধ্যে এবার ভাজা মাছ। দিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে ফুটে , গন্ধ বেরবে আর ঝোল ঘনো হলে নামিয়ে নিতে হবে। ঝোল ঘনো করার জন্য ঝোলের আলু চটকে ওতে দেওয়া যেতে পারে।
* ফুলকপি দেওয়ার জন্য ই গোটা জিরে ফোড়ন দিয়েছি। স্বাভাবিক ভাবে পেঁয়াজ আর গোটা জিরে একসাথে দেওয়ার রেওয়াজ নেই । না -ও দেওয়া যায়।

Comments
Post a Comment