পেঁয়াজ ফোড়নের মাছের ঝোল
পেঁয়াজ ফোড়নের মাছের ঝোল
উপকরণঃ মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি, পাতলা ও লম্বা করে কাটা আলু, চেরা কাঁচা-লঙ্কা দু টো, নুন, হলুদ, কাতলা/ রুই মাছের টুকরো , সর্ষে তেল, অল্প মিষ্টি
প্রণালী : মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে তুলে নিতে হবে সর্ষে তেলে। এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে ওতে আলু ভেজে নিয়ে, জল দিয়ে একে একে নতুন হলুদ, চেরা কাঁচা-লঙ্কা, মিষ্টি ও ভাজা মাছ দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে।

Comments
Post a Comment