কাতলা/রুই মাছের বাটনার ঝোল

                     
                কাতলা/রুই মাছের বাটনার ঝোল
 উপকরণঃ মাঝারি সাইজের মাছের পরিষ্কার করা টুকরো , নুন, হলুদ , মিষ্টি (না দিলেও চলে ) , ডুমো করে কাটা আলু, হাল্কা করে খোসা ছাড়িয়ে লম্বা করে কাটা পটল , টমেটো কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে তেল
প্রণালী : পরিষ্কার করা মাছের টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে কড়া করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে আলু ও পটল ভেজে তুলে, এবার  আরো একটু তেল দিয়ে ওতে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নরম করে রস বের করে নিয়ে, এবার ওর মধ্যে ভাজা সব্জি ও মাছ দিয়ে জল দিতে হবে। এরপর একে একে নুন, হলুদ, মিষ্টি , ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে ওঠার পর সুন্দর গন্ধ বের হবে। ঝোলের মধ্যে বিউলির ডালের বড়ি ভেজে ও দেওয়া যায়। ঝোল ফুটে উঠলে , নামিয়ে নিতে হবে। 

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ