ডিমের মালাইকারি
ডিমের মালাইকারি
উপকরণঃ সেদ্ধ ডিম , ডুমো করে কাটা আলু, পেঁয়াজ বাটা, আদাবাটা, শুকনো লঙ্কা বাটা, গরম-মশলা গুড়ো, নুন, মিষ্টি , নারকেলের দুধ, সাদা তেল
প্রণালী : সেদ্ধ ডিম গুলো সাদা তেলে মাঝারি ভাবে ভেজে নিতে হবে, শুধুমাত্র নুন মাখিয়ে। ভাজা হলে তুলে ,ওই তেলে আলু লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার তেলে পেঁয়াজ বাটা, আদাবাটা ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে ওর মধ্যে একে একে নুন, অল্প মিষ্টি ও গরম-মশলা গুড়ো দিয়ে কষিয়ে , ওর মধ্যে ভাজা আলু দিয়ে, আরো খানিকটা কষিয়ে জল দিয়ে ওর মধ্যে ভাজা ডিম গুলো দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ঘনো হলে, ওর মধ্যে নারকেল দুধ দিয়ে অল্প ফুটিয়ে নিয়ে , ঘন ঘন ঝোল নামিয়ে নিতে হবে।
* এই রান্না হলুদ ছাড়া হবে আর কম ঝোলের রান্না।
** পাকা রুই / কাতলা মাছের মালাইকারি- ও একই ভাবে করে দেখতে পারো , দিব্যি ভালো হয়।

Comments
Post a Comment