চিকেন স্টু
চিকেন স্টু
উপকরণঃ চিকেনের টুকরো , ডুমো করে কাটা আলু(১/২), পেঁপের টুকরো , গাঁজরের টুকরো , বীনস , পেঁয়াজ) কুঁচি/ পেঁয়াজের রিং, আদাবাটা, গোলমরিচ গুঁড়ো, মাখন, টমেটো কুচি , পাতি লেবুর রস অল্প , নুন, মিষ্টি, সাদা তেল।
প্রণালী : পরিষ্কার করা চিকেনের টুকরো পরিমাণ মতো নুন ও লেবুর রস মাখিয়ে আধা ঘন্টা রেখে , এবার কড়াইতে সাদা তেল গরম করে ওতে অল্প একটু মাখন দিয়ে তাতে সব সব্জি ( পেঁয়াজ কুঁচি, টমেটো, পেঁপে, আলু, বীনস্ ) দিয়ে অল্প সাঁতলে চিকেন দিয়ে সব মিশিয়ে নিতে হবে হাল্কা হাতে, ওর মধ্যে একে একে নুন ( চিকেনে নুন দেওয়া আছে, তাই অল্প), মিষ্টি , গোলমরিচ দিয়ে সাঁতলে , এবার জল দিয়ে ফুটতে দিতে হবে। টগবগ করে যখন ফুটবে , সুন্দর গন্ধ বের হবে। ঝোলের ধরণ ঘনো ও পাতলার মাঝামাঝি হবে । এবার মাখন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
উপাদেয় ও পুষ্টিকর।

Comments
Post a Comment