আলুর পরোটা

                             আলুর পরোটা
                                     
উপকরণঃ ৪/৫ টি আলু , ১ টা পেঁয়াজ কুঁচি, জিরে গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন, ময়দা / আটা / আটা-ময়দা মিশিয়ে , সাদা তেল, মাখন।
প্রণালী : আলুর টুকরো ভালো করে সেদ্ধ করে চটকে মোলায়েম করে নিতে হবে। এবার ওর মধ্যে একে একে পেঁয়াজ কুঁচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি , নুন ভালো করে পরিষ্কার হাতে মিশিয়ে নিতে হবে। এবার আটা/ ময়দা / আটা-ময়দা সম পরিমাণ মিশিয়ে নিয়ে ওর মধ্যে সাদা তেল ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে , এবার জল দিয়ে মেখে নিতে হবে।বেশ বড় করে লেচি কেটে ওর মধ্যে পরিমাণ মতো আলুর পুর ( আগে যেটা তৈরি করা হয়েছে) ভরে , আটা বা ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে । মোটা হবে পরোটা । গোলাকার হবে। এবার চাটু গরম করে, তাতে একটা একটা করে পরোটা প্রথমে শুকনো করে সেঁকে নিয়ে , তারপর সাদা তেলে ভাজতে হবে , ভালো করে ভাজা হ‌ওয়ার পর , ওপরে মাখন দিয়ে এপিঠ ওপিঠ ভেজে তুলে নিতে হবে। মাখনের একটা দারুন সুগন্ধ বের হবে।
* টক্ , ঝাল আচার বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে। এর সাথে আলাদা করে তরকারি না হলেও চলে।


Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ