এঁচোড়ের কষা ডালনা
এঁচোড়ের কষা ডালনা
উপকরণঃ এঁচোড়ের টুকরো , ডুমো করে কাটা আলু, পেঁয়াজ কুঁচি, টমাটো কুচি, নুন, হলুদ, মিষ্টি,সর্ষে তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, আদাবাটা , তেজপাতা, ঘি সামান্য
প্রণালী: এঁচোড় যদি কচি হয় , তাহলে কুকারে একটা সিটি দিলেই হবে, না হলে আরো একটা দিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে ওতে ডুমো করে কাটা আলু গুলো ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে লাল করে, ওর মধ্যে টমাটো কুচি দিয়ে আরো কষাতে হবে। একটু নরম হয়ে এলে একে একে নুন,হলুদ, আদাবাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো দিয়ে অল্প আঁচে, অল্প জল ছিটে দিয়ে মশলা কষিয়ে, যখন তেল ছাড়বে, তখন ভাজা আলু দিয়ে আরো খানিকটা কষিয়ে ওর মধ্যে সিদ্ধ করা এঁচোড় দিয়ে , আরো একটু জল দিয়ে সবকিছু মিলিয়ে এবার আঁচ বাড়িয়ে ঢেকে দিতে হবে। ফুটে ঘনো হয়ে গেলে, ঢাকা খুলে আরো একটু শুকিয়ে গা মাখা ঝোল হলে , সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

Comments
Post a Comment