কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি
কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি
উপকরণ : মটন কিমা, কাবলি ছোলা, পেঁয়াজ কুচি ও বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি , নুন, হলুদ, সর্ষে তেল , মিষ্টি, এভারেস্ট/ যে কোন ছোলা মশলা , গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো,তেজপাতা ,কসৌরী মেথি পাতা র গুঁড়ো/ধনেপাতা কুচি, খাবার সোডা।
প্রণালি : কিমা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আগের দিন রাতে কাবলি ছোলা জলে ভিজিয়ে রাখতে হবে। কিছু টা পেঁয়াজ কুচি সরি
য়ে রেখে , বাকি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন ও আদা কুচি পরিমাণ মতন বেটে বা মিক্সিতে পিষে নিয়ে এবারে প্রেসার কুকারে পরিমাণ মতন তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে বাটা মশলা দিয়ে কিছুটা কষিয়ে জল ঝরানো কিমা দিয়ে কিছুটা কষিয়ে একে একে নুন, মিষ্টি, শুকনো লঙ্কা গুঁড়ো, ছোলা মশলা, গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা কাবলি ছোলা দিয়ে আরো কিছুক্ষন কষাতে হবে , তেল ছাড়তে শুরু করলে, আগে থেকে গরম করে রাখা পরিমাণ মতন জল দিয়ে সবটা মিশিয়ে অল্প খাবার সোডা মিশিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিতে হবে। ফুল ফ্লেমে দুটো সিটি পড়ার পর ফ্লেম কমিয়ে আরো ১০ মিনিট রেখে , গ্যাস বন্ধ করে দমে রেখে দিতে হবে। পুরো প্রেসার কমে যাওয়ার পর ঢাকা খুলে কাবলি ছোলা সুসিদ্ধ হয়ে গেছে সেটা দেখে নিয়ে কসৌরী মেথি গুড়ো/ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
* খাবার সোডা দিলে কাবলি ছোলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও ঘুগনি রান্নাতে দোকানের মতন কালচে রঙ আসে।
** রুটি/পরোটা/নান/কুলচা এর সাথে গরম গরম পরিবেশন করতে হবে ।

Comments
Post a Comment