আম ক্ষীর

                                       আম  ক্ষীর
                                             
উপকরণঃ মিষ্টি স্বাদের পাকা আম, দুধ,চিনি 
প্রণালী: প্রথমে আম খোসা ছাড়িয়ে ছোট ছোট  টুকরো করে কেটে  রেখে  দিতে হবে।  এবার কড়াই বা দুধ জ্বাল দেওয়ার পাত্রে দুধ ঘনো করে ফোটাতে হবে।আঁচ ধিমে থাকবে। ফুটে বেশ মাঝারি ধরনের ঘনো হলে পরিমাণ মতো চিনি দিতে হবে ( আমি হাফ লিটার দুধে,৫/৬ চা চামচ চিনি  দিয়েছি)।মাঝে মাঝে হাতা বা চামচ দিয়ে নাড়তে হবে,  না হলে নিচ থেকে  পুড়ে যেতে পারে। মিষ্টি আর ঘনত্ব নিজের নিজের পছন্দ অনুযায়ী  হবে। তবে ক্ষীর পাতলা হলে ভালো স্বাদ হয় না। মাঝারি ধরনের ঘনো হয়ে এলে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করে, আমের টুকরো ওর মধ্যে দিয়ে,  এবার ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ্ ফ্রিজে নয় কিন্তু। 
       

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ