দই পোনা

                                 দ‌ই পোনা
                                     
উপকরণঃ পাকা রুই / কাতলা মাছের টুকরো , ভালো করে ফেটিয়ে নেওয়া টক্ দ‌ই, হলুদ, নুন, মিষ্টি, তেজপাতা, গরম মশলা গুড়ো/ গোটা , ডুমো করে কাটা আলু, আদা ও শুকনো লঙ্কা বাটা , সাদা তেল।
প্রণালী : পরিষ্কার করা মাছের টুকরোগুলো ভালো করে নুন, হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে তুলতে হবে । ওই তেলে আলুর টুকরো লালচে করে ভেজে তুলে নিতে হবে। এবার তেলে  তেজপাতা ফোড়ন দিয়ে ওতে আদাবাটা, শুকনো লঙ্কা বাটা ও গরম-মশলা গুড়ো দিয়ে অল্প নাড়িয়ে ওর মধ্যে ফেটিয়ে রাখা টক্ দ‌ই দিয়ে , একে একে নুন, হলুদ, অল্প মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা মাছ , আলু ও জল দিয়ে ঢেকে দিতে হবে । ফুটে উঠলে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ঝোল খুব পাতলা  হবে না , একটু ঘনোর দিকেই হবে।তবে শুকনো হবে না একেবারেই।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ