ডিম পোস্তো ভাঁপা
ডিম পোস্তো ভাঁপা
* কৌটোর ঢাকনা খুলে যদি দেখা যায় any how জল রয়েছে/ ঢুকে গেছে, সেটা ফেলে দিতে হবে।
উপকরণঃ ডিম, কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ ,সর্ষের তেল ,পোস্তো বাটা , মিষ্টি, পেঁয়াজ কুঁচি
প্রণালী : একটা মাঝারি সাইজের স্টীল অথবা এ্যলুমিনিয়াম টিফিন কৌটো পরিষ্কার করে নিয়ে, ওর মধ্যে কাঁচা ডিম( যে কটা রান্না হবে ) ভেঙে দিয়ে, একে একে নুন, হলুদ, মিষ্টি, চেরা কাঁচা-লঙ্কা , পরিমাণ মতো সর্ষে তেল, পেঁয়াজ কুঁচি দিয়ে , পোস্ত বাটা দিয়ে, এবার ভালো মতন সবকিছু মিশিয়ে নিয়ে টিফিন কৌটো র মুখ বন্ধ করে , ফুটন্ত ভাতের পাত্রে অথবা কড়াইতে জল ফুটতে বসিয়ে , তার মধ্যে কৌটো বসিয়ে ভাপে রেখে দিতে হবে বেশ মিনিট ২০/২৫।
একদমই খাওয়ার সময় কৌটো র ঢাকনা খুলে ওতে পেঁয়াজ কুঁচি ছড়িয়ে জমাট বাঁধা ভাপা ডিম কেটে কেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।


Comments
Post a Comment