মাছের মাথার রসা
মাছের মাথার রসা
উপকরণঃ পাকা রুই/ কাতলা মাছের মাথা, সর্ষের তেল,নুন, হলুদ, অল্প মিষ্টি , পেঁয়াজ কুঁচি, পাতলা ও লম্বা করে কাটা আলু , আদাবাটা, রসুনবাটা, শুকনো লঙ্কা বাটা, চেরা কাঁচা-লঙ্কা একটা
প্রণালী : পরিষ্কার করা মাছের মাথা নুন ও হলুদ মাখিয়ে রেখে, এবার কড়াইতে তেল গরম করে ওতে কাটা আলু ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজ কুচি ও লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার আরো একটু তেল কড়াইতে দিয়ে , গরম হলে ওতে নুন হলুদ মাখানো মাছের মাথা লাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজা মাছের মাথা তুলে রেখে , কড়াইতে ভাজা আলু পেঁয়াজ দিয়ে কষাতে হবে, একে একে নুন ,হলুদ ,মিষ্টি , রসুনবাটা, আদাবাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে কষিয়ে ভাজা মাছের মাথার টুকরো গুলো ওতে দিয়ে আরো কষাতে হবে আর খুন্তি দিয়ে মাথার টুকরো অল্প অল্প ভেঙে দিয়ে , এবার জল দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে, শুকিয়ে গা মাখা হলে নামিয়ে নিতে হবে। ভাতের সঙ্গে দারুন জমবে।

Comments
Post a Comment