ফিস্ টিকিয়া
ফিস্ টিকিয়া
উপকরণঃ পাকা রুই/কাতলা মাছের পেটি , ছোলার ডাল বাটা / বেসন, চালের গুঁড়ো, আলু সেদ্ধ, নুন, সামান্য চিনি, পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো, গরম-মশলা গুড়ো,ময়দা, আদাবাটা
প্রণালী : মাছের পরিষ্কার করা পেটি ও আলু একসাথে সেদ্ধ করে নিয়ে, মাছের কাঁটা বেঁছে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে, টিকিয়ার আকারে চ্যাপ্টা করে গড়ে নিতে হবে। এবার একটি পাত্রে বেশি করে ময়দা নিয়ে , টিকিয়া গুলো ভালো করে শুকনো ময়দা মাখিয়ে ফ্রাই প্যানে স্যালো ফ্রাই ( অল্প তেলে , অল্প আঁচে উল্টেপাল্টে ভাজতে হবে) করতে হবে।


Comments
Post a Comment