পাকা আমের কেরালা-কারি

                  পাকা আমের কেরালা-কারি
                                     
উপকরণঃ কারি পাতা , কালো সর্ষে গোটা , গোটা শুকনো লঙ্কা , নারকেল কোরা ও সাদা জিরে একসাথে বাটা , টক্ দ‌ই, মিষ্টি, নুন ,সাদা তেল , খোসা ছাড়ানো পাকা আমের টুকরো।
প্রণালী : প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে , আঁটি বাদে টুকরো গুলো অল্প জলে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে। আম নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না। এবার জলসহ ওই সেদ্ধ আমের মধ্যে নুন, হলুদ, মিষ্টি ও নারকেল কোরা ও সাদা জিরে বাটা দিয়ে ভালো করে ধিমে আঁচে সব মিশিয়ে দিতে হবে। অন্য একটা পাত্রে পরিমান মত টক্ দ‌ই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে , রান্নার মধ্যে দিয়ে মিশিয়ে , এবার নামিয়ে নিতে হবে। কারণ টক্ দ‌ই দিয়ে বেশি ক্ষণ গ্যাসের আঁচে থাকলে , দ‌ই কেটে যেতে পারে।   এবার কড়াইতে সাদা তেল গরম করে ওতে গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা ও কারিপাতা ফোড়ন দিয়ে , তা চুটপুট করলেই যে পাত্রে রান্না টা রাখা হয়েছে , তাতে ঢেলে এবার ঢেকে দিতে হবে। 
পরে গরম ভাতের সঙ্গে শুকনো করে মেখে খেতে হবে।  

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ