চিকেন সুপ্

                                            চিকেন সুপ্
                                                   
উপকরণ: চিকেন , পেঁয়াজের রস , আদার রস, গোটা  গরম মশলা , নুন, তেজপাতা,  মাখন , গোলমরিচ ,কর্ণফ্লাওয়ার 
প্রণালী  : চিকেনের টুকরো পরিষ্কার করে,  প্রেসার কুকারে চিকেন, জল, গোটা গরম মশলা ( দারচিনি, এলাচ, লবঙ্গ) , তেজপাতা, অল্প নুন দিয়ে সুসিদ্ধ করে  নিতে হবে।  এবার তেজপাতা ও গোটা গরম মশলা তুলে বাদ দিয়ে দিতে হবে। চিকেনের টুকরো ছোট করে নিতে  হবে আর চিকেন স্টকে চিকেন , স্বাদ মতো নুন ( আগে দেওয়া আছে, বুঝে দিতে হবে), পেঁয়াজেররস,  আদার রস দিয়ে ফুটতে দিতে হবে।  একটু ফুটে গেলে , অন্য একটা পাত্রে জল /দুধে পরিমাণ মতো কর্ণফ্লাওয়ার গুলে নিয়ে,  ফুটন্ত  সুপে মিশিয়ে,  এবার গোলমরিচ ছড়িয়ে ও মাখন দিয়ে এবার নামিয়ে নিতে হবে।  কর্ণফ্লাওয়ার দেওয়ার সময় ওতে ডিম ফ্যাটিয়ে দিয়ে  দেওয়া  যায়। সুপ ফোটার সময় ওর মধ্যে সুইট করন্ ও ( প্যাকেটে  পাওয়া যায়  রেডিমেড) দেওয়া  যায়। 

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ