আম-কাতলা/পোনা

                         আম-কাতলা/পোনা
                                     
উপকরণঃ কাঁচা আম, পাকা রুই/ কাতলা, নুন, হলুদ, চেরা কাঁচা-লঙ্কা, সর্ষে তেল, সর্ষে তেল, অল্প মিষ্টি , কালোজিরে
প্রণালী : কাঁচা আমের টুকরা গুলো অল্প ভাপিয়ে ( যেন গলে না যায়)নিতে হবে। এবার গরম সর্ষে তেলে নুন, হলুদ মাখানো মাছের টুকরোগুলো ভালো করে ভেজে তুলে, ওই তেলে চেরা কাঁচা-লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিয়ে ভাপানো আমের টুকরো গুলো দিয়ে ( ছোট একটা আম) অল্প নাড়িয়ে, জল দিয়ে ওর মধ্যে একে একে নুন, হলুদ, অল্প মিষ্টি ( না দিলেও চলে ) দিয়ে ঢেকে দিতে হবে। একটু ফুটে উঠলে ওর মধ্যে ভাজা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে উঠলে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

**যে কোন সর্ষে বাটার রান্না একটু গুরুপাক হয়ে যায়। সেটা কিছু কম হবে অথচ ওই স্বাদ বজায় থাকবে, এমন হলে বেশ হয় না ??? 
একটা ছোট্ট উপায় আছে, যাতে সর্ষের দোষ একটু খাটো হয়.... সর্ষে বাটার পর তাতে খানিকটা জল তার মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়ে , যদি ছাঁকনি তে থেকে জলীয় অংশ টা রান্নার মধ্যে দিয়ে, ছাঁকনি তে রয়ে যাওয়া ওর খোসা ফেলে দিয়ে রান্না করি।  

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ