Chicken drumstick
উপকরণ : চিকেন লেগ পিস্ , পাতি লেবুর রস, নুন , অল্প হলুদ , পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টক্ দই, অল্প জলে ভিজিয়ে রাখা কেসর (optional ) , ধনে গুড়ো, গরমমশলা গুড়ো, জিরে গুড়ো, শুকনো লঙ্কা গুড়ো, Everest tanduri masala ( optional) , সাদা তেল , গোলমরিচ গুড়ো (optional), ক্যাপসিকাম ডুমো করে কেটে রাখতে হবে।
প্রণালী: প্রথমে চিকেনের টুকরো গুলো পরিষ্কার করে নিয়ে , ওতে লেবুর রস (না থাকলে সাদা ভিনিগার পরিমাণ মতো) , নুন , হলুদ মাখিয়ে মিনিট ২০ রাখতে হবে। এরপর জলীয় অংশ ফেলে ওর মধ্যে পেঁয়াজ-আদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে আরো আধা ঘণ্টা রেখে দিতে হবে। অন্য পাত্রে টক্ দই পরিমাণ মতো নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন (আগে চিকেনে দেওয়া আছে, তাই অল্প), আর বাকি সব গুড়ো মশলা, সাদা তেল ,কেসর ভেজানো জল ভালো করে মিশিয়ে নিয়ে , চিকেন লেগ পিস্ গুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঘন্টা ৩/৪ রেখে দিতে হবে। আরো বেশি রাখলেও ক্ষতি নেই। ওভেন অথবা গ্যাসে করা যেতে পারে। যাতেই করা হোক, রান্না করার আধা /এক ঘণ্টা আগে ম্যারিনেট করা পিস্ গুলোর মধ্যে ক্যাপসিকাম টুকরো মিশিয়ে দিতে হবে। তবে ক্যাপসিকাম না দিলেও চলবে।
এবার গ্যাসে করলে , ফ্রাই প্যানে সাদা তেল গরম করে ওতে চিকেন লেগ পিস দিয়ে ধিমে আঁচে ঢেকে এ পিঠ ওপিঠ ফ্রাই করতে হবে। আর মাইক্রোওয়েভ ওভেনে করলে গ্রিল মোডে ওভেন সেট করে নিতে হবে।
* কেসর দিলে রঙ টা ভালো আসে।

Comments
Post a Comment