এগ পকোড়া

                                           


উপকরণ  :  সুসিদ্ধ ডিম ( সংখ্যা ইচ্ছা অনুযায়ী) , নুন , ময়দা  , পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুঁচি,  অল্প গোলমরিচ গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  চালের গুড়ো,  সাদা তেল

প্রণালী  :  সেদ্ধ ডিম গুলো পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। এক একটা ডিম থেকে ৪/৫ গোলাকার টুকরো হবে। এবার পকোড়ার ব্যাটার তৈরি করতে হবে।  একটি পাত্রে ময়দা,  নুন,  পেঁয়াজ কুচি,  কাঁচালঙ্কা  কুঁচি,  শুকনো লঙ্কা গুড়ো,  গোলমরিচ গুড়ো,  চালের গুড়ো,  অল্প সাদা তেল ও পরিমান মতো জল দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে , সেদ্ধ ডিমের কুসুম সহ গোলাকার টুকরো গুলো ওই ব্যাটারে ডুবিয়ে,  ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে আর ভাজার পর চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে। 

Comments

Post a Comment

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ