লাচ্ছা পরোটা

                                      লাচ্ছা পরোটা 

                                                

                                                





       

উপকরণ  : ময়দা  , নুন , টক্ দই , সাদা তেল , মাখন 
প্রণালী  : ময়দায় নুন ও সাদা তেল দিয়ে   পুরোপুরি টক্ দই দিয়ে মেখে রাখতে হবে কম করে ঘন্টা ৪/৫ । আরো বেশি হলে আরো ভালো।  মেখে ভিজে ( জল ভালো করে চিপে নিয়ে) কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে  অথবা  পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে।  ফুলে উঠবে। 
এবার ফুলে ওঠা মাখা ময়দা আবার একটু ঠেসে নিয়ে  লেচি কেটে বেলে নিয়ে,  ছোটবেলায় কাগজ দিয়ে বানানো জাপানি পাখার মতো এদিক ওদিক করে সরু করে মুড়ে নিয়ে,  ওই লম্বাটে ময়দার অংশটা পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে,  আবার বেলতে হবে। এবার তাওয়া তে শুকনো ভাবে দুপিঠ সেঁকে নিয়ে সাদা তেল ও অল্প মাখন দিয়ে ধিমে আঁচে ভেজে নিতে হবে। 



Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ