তেতোর ঝোল

                           তেতোর ঝোল
                                     
উপকরণঃ উচ্ছে / করলা , সজনে-ডাটা, কুমড়ো, পেঁপে, কাঁচকলা,রাঙা-আলু,আলু ,নুন, মিষ্টি, আদা-সরষে-রাধুনি বাটা,থোড়, বিউলির ডালের বড়ি, হলুদ ( optional ),সাদা তেল।
প্রণালী : সমস্ত সব্জি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে ওতে বড়ি ভেজে তুলে নিতে হবে । তেল গরম হ‌ওয়ার আগেই বড়ি ভেজে নিলে তেল কম টানে আর কড়া ভাজার সম্ভাবনা কমে যায়। এবার ওই তেলে সব সব্জি এক এক করে দিয়ে, নুন , হলুদ ছড়িয়ে হাল্কা আঁচে সাঁতলাতে হবে, হাল্কা রঙ এলে, জল দিয়ে , মিষ্টি  আর ভাজা বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে বাটা মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে ঝোল নামিয়ে নিতে হবে। 
* তেতোর ঝোল পাতলা হবে না, আবার শুক্তোর মতো ঘনো হবে না। 

Comments

Post a Comment

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ