কাঁচা বাটনার মাছের ঝোল

                         কাঁচা বাটনার মাছের ঝোল
                                           
উপকরণঃ পাকা পোনা / কাতলা মাছের টুকরো , নুন , হলুদ , বিউলির ডালের বড়ি, পাতলা করে কাটা লাউ / কাঁচকলা, চেরা কাঁচা-লঙ্কা দু / তিনটে, মিষ্টি, কালোজিরা,ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আটা আর তেজপাতা।
প্রণালী : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেলে ভেজে নিতে হবে কড়া করে। বড়ি ভেজে তুলে নিতে হবে ( বড়ি তেল গরম হ‌ওয়ার আগেই কড়াইতে দিয়ে ভেজে নিলে তেল কম টানে , ভাজা ও ভালো হয় ) , এবার ওই তেলে কাঁচকলা / লাউ দিয়ে অল্প সাঁতলে নিয়ে জল দিয়ে একে একে পরিমাণ মতো নুন, হলুদ , মিষ্টি, চেরা কাঁচা-লঙ্কা  ,ভাজামাছ ও বড়ি  দিয়ে ঢেকে দিতে হবে। অন্য একটি পাত্রে কাঁচা বাটনার মিশ্রণটা তৈরি করতে হবে। Preferably যে পাত্রে মাছের ঝোল ঢেলে রাখা হবে রান্না শেষে , তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও অল্প আটা সামান্য জলে গুলে রেখে দিতে হবে। ওদিকে ঝোলের সব্জি সুসেদ্ধ হয়ে ঝোল ফুটে উঠলে , ঝোল কাঁচা বাটনা রাখা ওই পাত্রে ঢেলে , কড়াই ধুয়ে নিয়ে সর্ষে তেল গরম করে ওতে তেজপাতা ও কালোজিরা ফোড়ন দিয়ে ঢেলে রাখা ঝোল কড়াইতে দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিতে হবে। বেশি ফোটালে কাঁচাবাটনার গন্ধ টা থাকবে না। সেটা খেয়াল রাখা জরুরি। নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।
* ভাতের সাথে ভালো ই লাগে।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ