তেতোর ডাল

                        তেতোর ডাল/ উচ্ছে ডাল
                                       


উপকরণঃ গোল করে কাটা উচ্ছে বা করোলা , মটরডা / মুসুর ডাল , নুন, হলুদ , মিষ্টি , রাঁধুনী ফোড়ন
প্রণালী : ডাল ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে  সিটি দিয়ে নিতে হবে। মুসুর ডাল হলে একটা সিটি হলেই হবে। কিন্তু মটর ডাল হলে আর কয়েকটা বেশি সিটি দিতে হবে। আর প্রেসারে ডাল( যে কোনো ) বসানো র সময় অল্প একটু তেল ছড়িয়ে দিলে সিটির সময় যে কুকারের গায়ে ডাল , জল মাখামাখি হয়ে যায় , তা হবে না /কম হবে তুলনায় ।
প্রণালী : সুসিদ্ধ হ‌ওয়ার পর ডালে কাটা দিয়ে মিহি করে নিয়ে , ওতে নুন, মিষ্টি( optional ), হলুদ দিয়ে ফুটিয়ে নিতে হবে। 
এরপর কড়াই তে তেল দিয়ে , ওতে উচ্ছে বা করলা লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেলে রাঁধুনী ফোড়ন দিয়ে ওর মধ্যে ফোটানো ডাল , উচ্ছে / করলা ভাজা সহ কড়াইতে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি তেতো / তিতার ডাল।

      

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ