পটলের তেল ঝাল
পটলের তেল ঝাল
উপকরণঃ মাঝারি সাইজের গোটা পটল ( হাল্কা খোসা রেখে, ছাড়িয়ে দুদিক চিরে নিতে হবে ), নুন, মিষ্টি, হলুদ, আদা-শুকনো/কাঁচা লঙ্কা-গোটা জিরে বাটা , তেজপাতা , গরম মশলা বাটা / গুড়ো, সাদা তেল
প্রণালী : প্রথমে তেল গরম করে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা ও বাটা মশলা , পরিমাণ মতো নুন , হলুদ , চিনি , গরম মশলা বাটা/ গুড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে ভাজা পটল দিয়ে অল্প কষিয়ে সামান্য জল দিতে হবে।
পটল আগেই ভাজা আছে তাই শুধু মশলা কষানোর জন্য জলের প্রয়োজন। যখন ঝোল ঘন হবে আর তেল ছাড়বে , রান্না complete। সুন্দর গন্ধ ও ছাড়বে।
গরম ভাতের সাথে পুরো জমে যাবে।
** বাটা মশলার বদলে গুড়ো মশলা - ও ব্যবহার করা যায়।

Comments
Post a Comment