লাউ শুক্তো

                                লাউ শুক্তো
                                     
উপকরণঃ পাতলা করে কাটা লাউ, সর্ষে গোটা,দুধ, আদা-বাটা , নুন, মিষ্টি, হলুদ, সাদা তেল
প্রণালী : পাতলা করে কাটা লাউ নুন ও হলুদ মাখিয়ে একটু রেখে দিলেই জল বেরিয়ে আসবে। কড়াইতে সাদা তেলে গোটা সর্ষে ফোড়ন দিয়ে ওতে জল চিপে নিয়ে , লাউ দিয়ে হালকা সাঁতলাতে হবে। একটু পরে একে একে পরিমাণ মতো নুন ( আগে দেওয়া আছে , তাই বুঝে দিতে হবে, না দিলে ও হবে ) মিষ্টি ও আদা-বাটা দিয়ে , লাউ চেপে যে জল বেরিয়ে ছিলো , সেটা ও   আরো একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে, অল্প দুধ দিয়ে নামিয়ে নিতে হবে। এই রান্নায় ঝোল থাকবে। 

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ