লাউ শাক দিয়ে মুগডাল
লাউশাক দিয়ে মুগডাল
উপকরণঃ মুগডাল, লাউশাক , তেজপাতা, পাঁচফোড়ন, নুন, হলুদ, মিষ্টি, আদাবাটা , কাঁচালঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা,সামান্য ঘি
প্রণালী : মুগ ডাল শুকনো খোলায় হাল্কা লাল করে ভেজে নিয়ে প্রেসার কুকারে , লাউ শাক ও ডাটা সহ অল্প হলুদ ও তেল ছড়িয়ে একটা সিটি দিয়ে নিতে হবে । এবার সেদ্ধ ডালে ভালো করে কাটা দিয়ে মিহি করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন , আদা বাটা, মিষ্টি , চেরা কাঁচা-লঙ্কা ও জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেলে পাঁচফোড়ন, তেজপাতা ও গোটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে (সম্বরা )আগের ফোটানো ডাল দিয়ে দিতে হবে। একটু ফুটে উঠলে সুন্দর গন্ধ বের হবে। এবার অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Comments
Post a Comment