পনিরের ডালনা
পনীরের ডালনা
উপকরণঃ পনীর টুকরো ( পছন্দ মতো ), টমেটো র কুচি, ডুমো করে কাটা আলু , আদা- শুকনো লঙ্কা বাটা, সাদা জিরে গুঁড়ো, গোটা , টক্ দই, তেজপাতা নুন , মিষ্টি, গরম- মশলা গুঁড়ো, হলুদ , অল্প ঘি
প্রণালী : প্রথমে পনীরের টুকরো নুন, গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইতে সাদা তেলে ডুমো করে কাটা আলু বাদামি করে ভেজে তুলে , সেই তেলে পনীরের টুকরো গুলো জল ঝরিয়ে এক-ই ভাবে হালকা বাদামী করে ভেজে তুলে নিয়ে , এবার ওই তেলে সাদা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে , আস্তে আস্তে টমেটোর রস বেরিয়ে আসবে, এবার অল্প একটু টক্ দই ফেটিয়ে ওতে দিয়ে ভাজা আলু ও পনীর দিয়ে আদা- শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু সাতলে একে একে নুন, হলুদ, মিষ্টি , জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ঘনো হলে গরম-মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
** ভাত , রুটি /পরোটা সবের সাথেই দৌড়বে।

Comments
Post a Comment