চিকেন খিচুড়ি
চিকেন খিচুড়ি
উপকরণঃ গোবিন্দ ভোগ চাল / যে কোন আতপ চাল/ সেদ্ধ চাল (যতো টা চাল , তার থেকে একটু বেশি মুগ ডাল) , নুন, হলুদ, সাদা তেল/ সর্ষে তেল, মিষ্টি, ঘি, তেজপাতা, গোটা জিরে , ছোট করে কাটা গাজর ও বীনস্ , টমেটো, ডুমো করে কাটা আলু, আদা-বাটা, গোটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা-লঙ্কা দু/তিনটে , ছোট করে কাটা চিকেন, শ্রেডেড চিকেন হলেও চলবে( এক কাপের মতো ), পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো গ,গুড়ো, টক্ দই।
প্রণালী : প্রথমে ছোট করে কাটা চিকেন গুলো , পরিমাণ মতো নুন, হলুদ , তেল , টক্ দই , পেঁয়াজ কুচি , আদা-বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো ও গরম-মশলা গুড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে , কড়াইতে তেল দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। জল না দিলেও হবে। তেল ছাড়বে, সুন্দর গন্ধ বের হবে। এবার চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে , কড়াইতে সাদা তেলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে ওতে চাল দিয়ে হালকা নাড়িয়ে কাটা সব্জি ( আলু বাদে ) দিয়ে অল্প সাঁতলে রেখে দিতে হবে। এবার হাড়ি বা বড় পাত্রে পরিমান মত জল গরমে বসিয়ে, অন্য দিকে ওভেনে কড়াইতে শুকনো খোলায় মুগ ডাল ভেজে নিতে হবে। হাল্কা লাল হলে , নামিয়ে এবার অল্প ফুটে ওঠা জলে দিয়ে একটু ফুটতে দিতে হবে। এবার একটু পরে সব্জি সহ চাল , পরিমাণ মতো নুন,হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা, আদাবাটা, সর্ষে তেল ও আলু দিয়ে ফুটতে দিতে হবে। অর্ধেক রান্না হয়ে এলে , আগের রান্না করা চিকেন টা ওতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । সুন্দর গন্ধ বের হবে। আরো একটু ফোটার পর খিচুড়ি একটু ঘনো হলে, ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
* একটু অন্যরকম। ভালোই লাগবে ।

Comments
Post a Comment