নারকেল পটল

                              নারকেল-পটল
 উপকরণঃ মাঝারি সাইজের গোটা পটল ( হাল্কা খোসা ছাড়িয়ে দুদিক অল্প চেরা ) , সাদাতেল, তেজপাতা, নারকেল-দুধ, আদা-শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি, দুধ বের করা নারকেল অল্প, গরম-মশলা, মিষ্টি
প্রণালী : প্রথমে সাদা তেলে ভালো করে পটল গুলো ভেজে তুলে নিতে হবে। ওই তেলে তেজপাতা ও আদা-শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে, ভাজা পটল দিয়ে অল্প কষিয়ে, জল দিয়ে একে একে নুন, হলুদ, মিষ্টি ও গরম-মশলা গুড়ো দিয়ে ফুটতে দিতে হবে । জল মশলা ফোটার জন্য ই দিতে হবে।জল শুকিয়ে এলে নারকেলের দুধ দিয়ে। ভাজা নারকেল কোরা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে দারুন জমবে।
* নারকেল কোরা ভাজা না দিলেও চলে।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ