পার্সে পোস্তো

                               পার্সে-পোস্ত
                                     
উপকরণঃ মাঝারি সাইজের পার্সে মাছ ( গোটা ), পোস্ত-বাটা, সর্ষে তেল , নুন, হলুদ , ধনেপাতা , চেরা কাঁচা-লঙ্কা 
প্রণালী : পরিষ্কার করা নুন , হলুদ মাখানো মাছ ভালো করে সর্ষে তেলে ভেজে তুলে রাখতে হবে । এবার ওই তেলে কালো-জিরে , চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জল দিয়ে , ওতে নুন , হলুদ দিয়ে ফুটতে দিতে হবে। একটু ফুটে ওঠার পর ওতে ভাজা মাছ দিয়ে , ওতে পোস্ত বাটা দিয়ে সর্ষে তেল ছড়িয়ে আর একটু ফুটিয়ে  তেল ছাড়লে-ই  ধনেপাতা  কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
* গরম ভাতের সঙ্গে দারুন জমবে। ঝোল ঘনো হবে। আর অল্প মিষ্টি - ও দেওয়া যায় , তবে সেটা অবশ্যই optional।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ