টক্ ঝাল পমফ্রেট
টক-ঝাল পমফ্রেট
উপকরণঃ মাঝারি সাইজের পমফ্রেট গোটা/কাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ, অল্প মিষ্টি(না দিলেও চলে), সর্ষে তেল, আদাবাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো, অল্প টক্ দই, পাতি লেবুর রস অল্প
প্রণালী: প্রথমে পরিষ্কার করে নিয়ে মাছ গুলো নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। কড়াইতে সর্ষে তেল গরম করে মাছ গুলো কড়া করে ভেজে তুলে নিয়ে, ওর মধ্যে আরো একটু তেল দিয়ে, গরম হলে ওতে পেঁয়াজ বাটা, টমাটো বাটা দিয়ে অল্প কষিয়ে ওর মধ্যে আদা বাটা,রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো দিয়ে আরো খানিকটা কষাতে হবে। তেল ছাড়লে ওর মধ্যে একে একে নুন,হলুদ, ফেটিয়ে নিয়ে অল্প টক্ দই, অল্প মিষ্টি দিয়ে আরো কষিয়ে , এবার জল দিয়ে ওর মধ্যে ভাজা মাছ গুলো দিয়ে ঢাকা দিতে হবে। আঁচ কমিয়ে দিতে হবে। ফুটে উঠলে , ঝোল ঘনো হলে নামিয়ে নিতে হবে। ঝোল ঘনো হবে, কিন্তু শুকনো শুকনো হবে না ।
* টক্, ঝাল ও মিষ্টি স্বাদের রান্না টা মন্দ নয়।
** পমফ্রেট মাছের গন্ধ কাটাতে , মাছ গুলো একটু কুসুম গরম জলে কচলে ধুয়ে নিতে হবে। পুরো না গেলেও অনেক টা উপশম হয়। আর লেবুর রস মাখিয়ে রাখার কারণ ও এক-ই। ওতে ও গন্ধ টা একটু কমে।

Comments
Post a Comment