পোস্তো দিয়ে লাউ ডাঁটা র চচ্চড়ি
পোস্ত দিয়ে লাউ-ডাটার চচ্চড়ি
উপকরণঃ লাউ শক ডাটা সহ , আলু লম্বা করে কাটা, কাঁচা লঙ্কা, পোস্তো-বাটা, কুমড়ো ডুমো করে কাটা, সাদা/ সর্ষের তেল , নুন,হলুদ , মিষ্টি, কালোজিরা
প্রণালী : প্রথমে সব সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে সব সব্জি এক এক করে দিয়ে সাতলাতে হবে। জল বেরিয়ে আসবে শাক থেকে, একসময় জল টেনে আসবে তখন পরিমাণ মতো, নুন, মিষ্টি ও হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে। যখন জল খানিকটা কমে আসবে পোস্তো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ধিমে আঁচে আরো কিছু সময় রান্না করতে হবে। গা মাখা ঝোল হয়ে এলে নামিয়ে নিতে হবে।
** আটপৌরে ও নির্ভেজাল বাঙালি রান্না।

Comments
Post a Comment