কল্মি - ডাঁটার চচ্চড়ি

                          কলমী-ডাটার চচ্চড়ি
                                         
উপকরণঃ কলমী-শাকের মোটা ডাটা, কালোজিরা,  চেরা কাঁচা লঙ্কা, পাতলা করে কাটা আলু, সাদা তেল, নুন, হলুদ, মিষ্টি, অল্প দুধ, বিউলির ডালের বড়ি
প্রণালী : কলমী শাকের মোটা ডাটা গুলো ও আলুর টুকরো গুলো আগে মাপ মতো কেটে ধুয়ে নিতে হবে। এই রান্নায় শাকের কোনো ভূমিকাই নেই। শাক আলাদা একটি পদ। এবার কড়াইতে সাদা তেল গরম করার আগেই ওই তেলে বড়ি ভেজে তুলে নিয়ে, ওতে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ডাটা সহ আলুর টুকরো দিয়ে কম আঁচে সাঁতলাতে হবে , হাল্কা রঙ ধরলে জল দিয়ে নুন, হলুদ, মিষ্টি ও ভাজা বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে, সব সেদ্ধ হয়ে গেলে অল্প দুধ ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

* হাল্কা ঝোল, গরমের দিনে পেট ঠাণ্ডা রাখে এই রান্না।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ