তেল-বিহীন মুরগির ঝোল

                      তেল-বিহীন মুরগির ঝোল
                                       
উপকরণঃ মুরগির মাংস , নুন, হলুদ, টক্ দ‌ই ( একটু বেশি পরিমাণে) , আদাবাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো , টমেটো বাটা , ডুমো করে কাটা আলু, অল্প জিরে গুঁড়ো, গরম - মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, মিষ্টি
প্রণালী : পরিষ্কার করা মুরগির মাংসের টুকরো গুলো আলু সহ সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে , মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে অল্প জল দিয়ে বসিয়ে দিতে হবে। প্রথমে normal মাইক্রো পাওয়ারে ২০ মিনিট করে সময় দিয়ে , দেখে নিতে হবে , এভাবে সময় বাড়িয়ে , কমিয়ে ( এক এক ওভেনের ধরণ এক এক রকম) দেখে নিতে হবে, মাঝে মাঝে বের করে। যখন সব সু-সেদ্ধ হবে , তেল ছাড়বে (দ‌ই থেকে )...তখন রান্না হয়ে গেছে বুঝতে হবে।
* ওভেন না থাকলে কুকারে বা কড়াইতে এক-ই ভাবে হতে পারে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে , হয়েছে কিনা !!! 
** একদমই কোনো তেলের ব্যবহার হবে না। দ‌ই এখানে তেলের substitute।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ