সর্ষে পমফ্রেট
সর্ষে পমফ্রেট
উপকরণঃ মাঝারি সাইজের মাছ ( গোটা/ কাটা) , সর্ষে তেল , সাদা সর্ষে বাটা , কাঁচা লঙ্কা চেরা , নুন, হলুদ, আদাবাটা, টমাটো একটি ( টুকরো করে কাটা ),ধনে পাতা কুচি, মিষ্টি ( optional ), টক্ দই
প্রণালী : মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে সর্ষে তেলে কড়া করে ভেজে নিতে হবে। এবার একটা বাটিতে একে একে পরিমাণ মতো আদাবাটা , টক্ দই , সর্ষে বাটা , নুন, হলুদ, মিষ্টি দিয়ে মিশিয়ে রাখতে হবে। এবার ছোটকরে টুকরো করা টমেটো কড়াইতে সর্ষে তেলে সাঁতলে নরম করে কাই (smashed ) করে ফেলতে হবে। এবার বাটিতে রাখা মশলা টা ওতে দিয়ে কষাতে হবে, তেল ছাড়লে ওতে জল দিয়ে একটু ফুটে উঠলে ওতে ভাজা মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে সর্ষের তেল ছড়িয়ে , আর একটু ফুটে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ঝোল খুব পাতলা হবে না, ঘনো হবে । তবে শুকনো নয়।
** গরম ভাতের সাথে দারুন লাগবে খেতে।

Comments
Post a Comment