পার্সে মাছের বাটি চচ্চড়ি
পার্সে মাছের ঝাল / বাটি চচ্চড়ি
উপকরণঃ মাঝারি সাইজের পার্সে মাছ, লম্বা করে কাটা আলু, কাঁচা লঙ্কা চেরা দুই/ তিনটে, নুন, হলুদ, সর্ষে তেল , ধনেপাতা কুচি।
প্রণালী : নুন হলুদ মাখিয়ে, মাছ গুলো সর্ষে তেলে মাঝারি (খুব কড়া ভাজা অথবা হাল্কা ভাজা নয়) করে ভেজে নিতে হবে। এবার বড় এ্যলুমিনিয়াম বাটিতে অথবা কড়াইতে একে একে ভাজা মাছ, জল, আলুর টুকরো , নুন, হলুদ, চেরা কাঁচা-লঙ্কা, সর্ষে তেল ( একটু বেশি ) দিয়ে , বাটি / কড়াই ঢাকা দিয়ে গ্যাস-ওভেনে বসিয়ে আঁচ বাড়িয়ে দিতে হবে । ফুটে ঝোল ঘনো হলে সুন্দর গন্ধ বেরবে। তেল ছাড়বে। ঝোল বেশ ঘনো হলে ( জল কাটা ভাব একদম থাকবে না ) ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
* গরম ভাতের সঙ্গে জমে যাবে। অল্প ঝোল নিয়ে লঙ্কা ডলে নিয়ে অনেক টা ভাত খেয়ে নেওয়া যায়।
** এই রান্না টা মাছ না ভেঁজে ও করা যায়। বিশেষ করে টাটকা মাছ।
*** ইলিশ , রুই, কাতলা,পুঁটি ,বাটা,ভাঙর/ভাঙন(?) মাছ,কই মাছ দিয়ে-ও একই রকম ভাবে রান্না করা যায়।
**** চটজলদি অথচ সুস্বাদু দুই রকমের বিশেষত্ব এই রান্নায় রয়েছে।

Comments
Post a Comment