চিলি পনির
চিলি পনীর
উপকরণঃ পছন্দ মতো টুকরো করা পনীর , ভিনিগারের ভেজানো কাঁচা লঙ্কার টুকরো , ডুমো করে কাটা পেঁয়াজ , ডুমো করে কাটা ক্যাপসীকাম , নুন, সোয়া সস্ , মিষ্টি , টমাটো সস্ , ক্যাপরীকা সস্ ( optional ),কর্ণফ্লাওয়ার , সাদা তেল
* প্রণালী : প্রথমে পনীরের টুকরো গুলো হাল্কা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওতে পনীর নরম হবে। পনীর সাদা তেলে হাল্কা করে সাঁতলে নিয়ে , তুলে রাখতে হবে। এবার ওই তেল দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকাম অল্প সাঁতলে নিয়ে, এবার ওর মধ্যে পনীর , ভিনিগার সহ কাঁচা লঙ্কা, মিষ্টি, নুন , সোয়াসস্, টমাটো সস্ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ছোট বাটিতে অল্প জলে কর্ণফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে , এবার একটু মিশিয়ে নিয়ে , গ্রেভি ঘনো হলে নামিয়ে নিতে হবে।
** ফ্রায়েড রাইস , শুধু ভাত , রুটি ,পরোটা সবের সাথে ই খাওয়া যায়। যার যেমন পছন্দ।
*** সোয়াসস্ এর স্বাদ নোনতা, তাই নুন টা বুঝে দিতে হবে । আর প্রথমে গরম জলে নুন দিয়ে তাতে পনীর রাখা হয়েছিল... তাই যদি নুন না দেওয়া হয় , অসুবিধা হবে না।

Comments
Post a Comment