সাদা ধোসা

                                         ধোসা(প্লেন)
                                               


উপকরণ: বিউলির ডাল,  আতপ চাল (সাধারণ),নুন , সাদা তেল , ৪/৫ টা মেথি
প্রণালী: এক কাপ ডাল ও দু কাপ আতপ চাল আলাদা পাত্রে ভালো  করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে ৭/৮ ঘন্টা। বেশি হলেও হতে পারে। চাল ভেজানোর সময় ৪/৫টা মেথি দিয়ে দিতে হবে। এরপর চাল ও ডাল পৃথক্ ভাবে বেটে নিয়ে বড়ো পাত্রে এক সাথে স্বাদ মতো নুন দিয়ে এক সাথে মিশিয়ে রেখে দিতে হবে আরো ঘন্টা ৪/৫ ।  বাটা খুব মিহি হবে । ফুলে উঠবে মিশ্রণটা।  এবার নন্-স্টিক ফ্রাই প্যান বা তাওয়া গরম করে গোল মাথার চমচে করে ভালো করে ফ্যাটিয়ে নেওয়া মিশ্রণটা দিয়ে,  ওই চামচ বা হাতার মাথা দিয়ে পুরো তাওয়া তে ছড়িয়ে দিয়ে, পাশ দিয়ে অল্প অল্প করে তেল দিতে হবে।  ধিমে আঁচে হবে, এক সময় আপনা থেকেই উঠে আসবে। এবার নারকেল এর চাটনি ও সম্বর ডালের সাথে পরিবেশন করতে হবে। 

*** নারকেল কোরা ভালো করে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা ও নুন সহ অল্প জল দিয়ে । এবার সাদা তেল গরম করে ওতে কালো সরষে  গোটা,  শুকনো লঙ্কা গোটা ও কারিপাতা ফোঁড়ন দিয়ে,  সেটা ওই নারকেল কোরা বাটার মধ্যে দিয়ে,  ভালো করে মিশিয়ে দিতে হবে। তৈরি নারকেলের চাঁটনি।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ