পনির বাটার মাশালা

                             পনির বাটার মশালা

উপকরণ  : পনির,  পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুচি , রসুন কুচি, টমেটো কুচি,  আদা কুচি,  তেজপাতা,  ফ্রেস ক্রিম , নুন, হলুদ,  মিষ্টি,  গরম-মশলা গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো, ধনে গুড়ো,  জিরে গুড়ো, সাদা তেল,  অল্প মাখন 
প্রণালী: প্রথমে পনির টুকরো করে কেটে  গরম জলে নুন দিয়ে,  তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এতে পনির আরো নরম হয়। এবার কড়াইয়ে অল্প সাদা তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুঁচি, টমেটো কুচি,  আদা কচি ও রসুন কুচি দিয়ে হাল্কা ভেজে নিয়ে , ঠান্ডা করে নিয়ে , শিলে অথবা মিক্সি তে মিহি করে বেটে মশলা (partly) তৈরি করে নিতে হবে।  এবার কড়াই তে সাদা তেলে অল্প মাখন দিয়ে ( optional) ওর মধ্যে এক এক করে শুকনো লঙ্কা গুড়ো,  নুন, হলুদ,  মিষ্টি,  তেজপাতা,  জিরে গুড়ো,  ধনে গুড়ো,  গরম-মশলা গুড়ো ও বেটে রাখা মশলা দিয়ে অল্প কষিয়ে জল দিয়ে,  ওর মধ্যে পনিরের টুকরো গুলো দিয়ে,  অল্প  ফুটে উঠলে , ঘনো  ঝোল নামিয়ে,ওপরে ফ্রেস ক্রিম দিয়ে সাজিয়ে  পরিবেশন করতে হবে। 
রুটি / ভাত / পোলাও / ফ্রায়েড রাইস  যার সাথে ভালো লাগে,  জুড়ে নিলেই হলো। 

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ