চেলো কাবাব
চেলো কাবাব
উপকরণ: মাটন কিমা, চিকেনের টুকরো বোনলেস (কাবাবের জন্য), বাসমতী চাল, মাখন , কেসর , আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুড়ো, পেঁয়াজ বাটা, পাতিলেবুর রস, টক্ দই, সাদা তেল , নুন , হলুদ , এভারেস্ট তন্দুরি মশলা (optional) , ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা ক্যাপসিকাম, কাবাব স্টিক্ , ডিমের পোচ্ , টমেটো
প্রণালী : মাটন কিমা পরিষ্কার করে মিহি করে বেটে নিতে হবে। কিমা বাটা ও চিকেনের টুকরো গুলো এবার টক্ দই, পাতিলেবুর রস, নুন, হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাদা তেল, কেসর ভেজানো জল , তন্দুরি মশলা, শুকনো লঙ্কা গুড়ো মাখিয়ে আলাদা করে দুটো পাত্রে দুরকম মাংস ঢেকে রাখতে হবে ঘন্টা চারেকের জন্য। কাবাব তৈরির কাঠের স্টিক্ গুলো জলে ভিজিয়ে রাখতে হবে আগে । কাবাব বানানোর এক ঘণ্টা আগে চিকেনের মশলা মাখানো টুকরো গুলোর সাথে আগে কেটে রাখা পেঁয়াজের টুকরো ও ক্যাপসিকাম টুকরো মিশিয়ে ঢেকে রাখতে হবে।
বাসমতী চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে আগে । এবার টগবগে গরম জলে নুন দিয়ে ওতে চাল দিয়ে ভাত টা করে ফেলতে হবে। একটু শক্ত থাকতেই নামিয়ে মাড় গেলে নিয়ে, ভাত রাখার ডেকচি গ্যাসে বসিয়ে ওতে মাখন দিয়ে ওর মধ্যে ঝরঝরে ভাত ঢেলে ওপরে কেসর সহ জল টা দিয়ে, সব মিশিয়ে, গ্যাস বন্ধ করে ঢেকে রাখতে হবে।
এবার কাবাব স্টিক্ এ একটা করে মশলা মাখানো চিকেনের টুকরো, একটা পেঁয়াজ এর টুকরো ও একটা ক্যাপসিকাম টুকরে .... এভাবে পর পর গেঁথে নিয়ে আর মশলা সহ মাটন কিমা চেপে চেপে স্টিক্ এ দিয়ে, এবার OTG বা microwave oven এর grill option এ গিয়ে সময় adjust করে নিতে হবে। এক এক মেশিনের সময় এক এক রকম। আমি OTG তে tray তে রাংতা কাগজ পেতে, চিকেন ও মাটন কিমার স্টিক্ সাজিয়ে, একটা গোটা টমেটো ওতে দিয়ে , grill করেছি।একবারে সব হয়নি। আর এক এক বারে মিনিট ২৫/২৭ লেগেছে। OTG বা oven না থাকলে গ্যাসে তাওয়া বসিয়ে, ধিমে আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে।
কাবাব তৈরি হতে হতে , ডিমের পোচ্ তৈরি করে নিতে হবে ( তাওয়া অথবা ফ্রাই প্যানে অল্প সাদা তেল বা মাখন দিয়ে গোটা ডিমটা ভেঙে , গোটা কুসুম সহ , নুন ছড়িয়ে একদিক ভেজে নিতে হবে, উল্টে দেওয়া যাবে না)
চিকেন ও মাটন সমস্ত কাবাব তৈরি শেষ হলে , এবার প্লেটে সব সুন্দ করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।


Comments
Post a Comment