কাতলা মাছের তেল ঝাল

                        কাতলা মাছের তেল ঝাল
                                           
উপকরণঃ মাঝারি/বড় সাইজের পাকা কাতলা/রুই মাছ , সর্ষে তেল, নুন, হলুদ, পাঁচফোড়ন, আদা-বাটা(optional), শুকনো লঙ্কা বাটা/ গুড়ো(একটু বেশি)
প্রণালী : পরিষ্কার মাছের টুকরোগুলো নুন ,হলুদ মাখিয়ে কড়া করে সর্ষে তেলে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলে পাঁচফোড়ন সম্বরা দিয়ে, ওর মধ্যে আদা ও শুকনো লঙ্কা বাটা(শুকনো লঙ্কা গুঁড়ো) দিয়ে অল্প সাঁতলে জল দিয়ে, ওর মধ্যে নুন, হলুদ দিয়ে ,ভাজা মাছ-ও দিয়ে ফুটতে দিতে হবে। জল বেশি দিতে হবে না.. শুধুমাত্র মশলা ফোটার জন্য ই দিতে হবে । একটু ফুটে উঠলে-ই আরো কিছু টা সর্ষে তেল ছড়িয়ে , ঢেকে দিতে হবে । ঝোল ঘনো হয়ে তেল ছাড়বে । সুন্দর গন্ধ বেরবে। এবার নামিয়ে নিতে হবে।
*   শুকনো শুকনো ঝোল মাখিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে।
*   ঝাল ঝাল স্বাদের রান্না এটা ।

Comments

Post a Comment

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ