Posts

Showing posts from April, 2020

কল্মি - ডাঁটার চচ্চড়ি

Image
                          কলমী-ডাটার চচ্চড়ি                                           উপকরণঃ কলমী-শাকের মোটা ডাটা, কালোজিরা,  চেরা কাঁচা লঙ্কা, পাতলা করে কাটা আলু, সাদা তেল, নুন, হলুদ, মিষ্টি, অল্প দুধ, বিউলির ডালের বড়ি প্রণালী : কলমী শাকের মোটা ডাটা গুলো ও আলুর টুকরো গুলো আগে মাপ মতো কেটে ধুয়ে নিতে হবে। এই রান্নায় শাকের কোনো ভূমিকাই নেই। শাক আলাদা একটি পদ। এবার কড়াইতে সাদা তেল গরম করার আগেই ওই তেলে বড়ি ভেজে তুলে নিয়ে, ওতে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ডাটা সহ আলুর টুকরো দিয়ে কম আঁচে সাঁতলাতে হবে , হাল্কা রঙ ধরলে জল দিয়ে নুন, হলুদ, মিষ্টি ও ভাজা বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে, সব সেদ্ধ হয়ে গেলে অল্প দুধ ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। * হাল্কা ঝোল, গরমের দিনে পেট ঠাণ্ডা রাখে এই রান্না।

তেল-বিহীন মুরগির ঝোল

Image
                      তেল-বিহীন মুরগির ঝোল                                         উপকরণঃ মুরগির মাংস , নুন, হলুদ, টক্ দ‌ই ( একটু বেশি পরিমাণে) , আদাবাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো , টমেটো বাটা , ডুমো করে কাটা আলু, অল্প জিরে গুঁড়ো, গরম - মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, মিষ্টি প্রণালী : পরিষ্কার করা মুরগির মাংসের টুকরো গুলো আলু সহ সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে , মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে অল্প জল দিয়ে বসিয়ে দিতে হবে। প্রথমে normal মাইক্রো পাওয়ারে ২০ মিনিট করে সময় দিয়ে , দেখে নিতে হবে , এভাবে সময় বাড়িয়ে , কমিয়ে ( এক এক ওভেনের ধরণ এক এক রকম) দেখে নিতে হবে, মাঝে মাঝে বের করে। যখন সব সু-সেদ্ধ হবে , তেল ছাড়বে (দ‌ই থেকে )...তখন রান্না হয়ে গেছে বুঝতে হবে। * ওভেন না থাকলে কুকারে বা কড়াইতে এক-ই ভাবে হতে পারে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে , হয়েছে কিনা !!!  ** একদমই কোনো তে...

টক্ ঝাল পমফ্রেট

Image
                             টক-ঝাল পমফ্রেট                                           উপকরণঃ মাঝারি সাইজের পমফ্রেট গোটা/কাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ, অল্প মিষ্টি(না দিলেও চলে), সর্ষে তেল, আদাবাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো, অল্প টক্ দ‌ই, পাতি লেবুর রস অল্প প্রণালী: প্রথমে পরিষ্কার করে নিয়ে মাছ গুলো নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। কড়াইতে সর্ষে তেল গরম করে মাছ গুলো কড়া করে ভেজে তুলে নিয়ে, ওর মধ্যে আরো একটু তেল দিয়ে, গরম হলে ওতে পেঁয়াজ বাটা, টমাটো বাটা দিয়ে অল্প কষিয়ে ওর মধ্যে আদা বাটা,রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা/ গুড়ো দিয়ে আরো খানিকটা কষাতে হবে। তেল ছাড়লে ওর মধ্যে একে একে নুন,হলুদ, ফেটিয়ে নিয়ে অল্প টক্ দ‌ই, অল্প মিষ্টি দিয়ে আরো কষিয়ে , এবার জল দিয়ে ওর মধ্যে ভাজা মাছ গুলো দিয়ে ঢাকা দিতে হবে। আঁচ কমিয়ে দিতে হবে। ফুটে উঠলে  , ঝোল ঘনো হলে নামি...

কাতলা মাছের তেল ঝাল

Image
                        কাতলা মাছের তেল ঝাল                                             উপকরণঃ মাঝারি/বড় সাইজের পাকা কাতলা/রুই মাছ , সর্ষে তেল, নুন, হলুদ, পাঁচফোড়ন, আদা-বাটা(optional), শুকনো লঙ্কা বাটা/ গুড়ো(একটু বেশি) প্রণালী : পরিষ্কার মাছের টুকরোগুলো নুন ,হলুদ মাখিয়ে কড়া করে সর্ষে তেলে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলে পাঁচফোড়ন সম্বরা দিয়ে, ওর মধ্যে আদা ও শুকনো লঙ্কা বাটা(শুকনো লঙ্কা গুঁড়ো) দিয়ে অল্প সাঁতলে জল দিয়ে, ওর মধ্যে নুন, হলুদ দিয়ে ,ভাজা মাছ-ও দিয়ে ফুটতে দিতে হবে। জল বেশি দিতে হবে না.. শুধুমাত্র মশলা ফোটার জন্য ই দিতে হবে । একটু ফুটে উঠলে-ই আরো কিছু টা সর্ষে তেল ছড়িয়ে , ঢেকে দিতে হবে । ঝোল ঘনো হয়ে তেল ছাড়বে । সুন্দর গন্ধ বেরবে। এবার নামিয়ে নিতে হবে। *   শুকনো শুকনো ঝোল মাখিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। *   ঝাল ঝাল স্বাদের রান্না এটা ।

চিকেন খিচুড়ি

Image
                              চিকেন খিচুড়ি উপকরণঃ গোবিন্দ ভোগ চাল / যে কোন  আতপ চাল/ সেদ্ধ চাল (যতো টা চাল , তার থেকে একটু বেশি মুগ ডাল) , নুন, হলুদ, সাদা তেল/ সর্ষে তেল, মিষ্টি, ঘি, তেজপাতা, গোটা জিরে , ছোট করে কাটা গাজর ও বীনস্ , টমেটো, ডুমো করে কাটা আলু, আদা-বাটা, গোটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা-লঙ্কা দু/তিনটে , ছোট করে কাটা চিকেন, শ্রেডেড চিকেন হলেও চলবে( এক কাপের মতো ), পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো গ,গুড়ো, টক্ দ‌ই। প্রণালী : প্রথমে ছোট করে কাটা চিকেন গুলো , পরিমাণ মতো নুন, হলুদ , তেল , টক্ দ‌ই , পেঁয়াজ কুচি , আদা-বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো ও গরম-মশলা গুড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে , কড়াইতে তেল দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। জল না দিলেও হবে। তেল ছাড়বে, সুন্দর গন্ধ বের হবে। এবার চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে , কড়াইতে সাদা তেলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে ওতে চাল দিয়ে হালকা নাড়িয়ে কাটা সব্জি ( আলু বাদে ) দিয়ে অল্প সাঁতলে রেখে দিতে হবে। এবার হাড়ি বা বড় পাত্রে পরিমান মত জ...

লাউ শুক্তো

Image
                                লাউ শুক্তো                                       উপকরণঃ পাতলা করে কাটা লাউ, সর্ষে গোটা,দুধ, আদা-বাটা , নুন, মিষ্টি, হলুদ, সাদা তেল প্রণালী : পাতলা করে কাটা লাউ নুন ও হলুদ মাখিয়ে একটু রেখে দিলেই জল বেরিয়ে আসবে। কড়াইতে সাদা তেলে গোটা সর্ষে ফোড়ন দিয়ে ওতে জল চিপে নিয়ে , লাউ দিয়ে হালকা সাঁতলাতে হবে। একটু পরে একে একে পরিমাণ মতো নুন ( আগে দেওয়া আছে , তাই বুঝে দিতে হবে, না দিলে ও হবে ) মিষ্টি ও আদা-বাটা দিয়ে , লাউ চেপে যে জল বেরিয়ে ছিলো , সেটা ও   আরো একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে, অল্প দুধ দিয়ে নামিয়ে নিতে হবে। এই রান্নায় ঝোল থাকবে। 

পার্সে মাছের বাটি চচ্চড়ি

Image
              পার্সে মাছের ঝাল / বাটি চচ্চড়ি উপকরণঃ মাঝারি সাইজের পার্সে মাছ, লম্বা করে কাটা আলু, কাঁচা লঙ্কা চেরা দুই/ তিনটে, নুন, হলুদ, সর্ষে তেল , ধনেপাতা কুচি। প্রণালী : নুন হলুদ মাখিয়ে, মাছ গুলো সর্ষে তেলে মাঝারি (খুব কড়া ভাজা অথবা হাল্কা ভাজা নয়) করে ভেজে নিতে হবে। এবার বড় এ্যলুমিনিয়াম বাটিতে অথবা কড়াইতে একে একে ভাজা মাছ, জল, আলুর টুকরো , নুন, হলুদ, চেরা কাঁচা-লঙ্কা, সর্ষে তেল ( একটু বেশি ) দিয়ে , বাটি / কড়াই ঢাকা দিয়ে গ্যাস-ওভেনে বসিয়ে আঁচ বাড়িয়ে দিতে হবে । ফুটে ঝোল ঘনো হলে সুন্দর গন্ধ বেরবে। তেল ছাড়বে। ঝোল বেশ ঘনো হলে ( জল কাটা ভাব একদম থাকবে না ) ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।  * গরম ভাতের সঙ্গে জমে যাবে। অল্প ঝোল নিয়ে লঙ্কা ডলে নিয়ে অনেক টা ভাত খেয়ে নেওয়া যায়। ** এই রান্না টা মাছ না ভেঁজে ও করা যায়। বিশেষ করে টাটকা মাছ। *** ইলিশ , রুই, কাতলা,পুঁটি ,বাটা,ভাঙর/ভাঙন(?) মাছ,ক‌ই মাছ দিয়ে-ও এক‌ই রকম ভাবে রান্না করা যায়।  **** চটজলদি অথচ সুস্বাদু দুই রকমের বিশেষত্ব এই রান্নায় রয়েছে।

তেতোর ঝোল

Image
                           তেতোর ঝোল                                       উপকরণঃ উচ্ছে / করলা , সজনে-ডাটা, কুমড়ো, পেঁপে, কাঁচকলা,রাঙা-আলু,আলু ,নুন, মিষ্টি, আদা-সরষে-রাধুনি বাটা,থোড়, বিউলির ডালের বড়ি, হলুদ ( optional ),সাদা তেল। প্রণালী : সমস্ত সব্জি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে ওতে বড়ি ভেজে তুলে নিতে হবে । তেল গরম হ‌ওয়ার আগেই বড়ি ভেজে নিলে তেল কম টানে আর কড়া ভাজার সম্ভাবনা কমে যায়। এবার ওই তেলে সব সব্জি এক এক করে দিয়ে, নুন , হলুদ ছড়িয়ে হাল্কা আঁচে সাঁতলাতে হবে, হাল্কা রঙ এলে, জল দিয়ে , মিষ্টি  আর ভাজা বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে বাটা মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে ঝোল নামিয়ে নিতে হবে।  * তেতোর ঝোল পাতলা হবে না, আবার শুক্তোর মতো ঘনো হবে না। 

পোস্তো দিয়ে লাউ ডাঁটা র চচ্চড়ি

Image
                   পোস্ত দিয়ে লাউ-ডাটার চচ্চড়ি             উপকরণঃ লাউ শক ডাটা সহ , আলু লম্বা করে কাটা, কাঁচা লঙ্কা, পোস্তো-বাটা, কুমড়ো ডুমো করে কাটা, সাদা/ সর্ষের তেল , নুন,হলুদ , মিষ্টি, কালোজিরা প্রণালী : প্রথমে সব সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে সব সব্জি এক এক করে দিয়ে সাতলাতে হবে। জল বেরিয়ে আসবে শাক থেকে, একসময় জল টেনে আসবে তখন পরিমাণ মতো, নুন, মিষ্টি ও হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে। যখন জল খানিকটা কমে আসবে পোস্তো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ধিমে আঁচে আরো কিছু সময় রান্না করতে হবে। গা মাখা ঝোল হয়ে এলে নামিয়ে নিতে হবে। ** আটপৌরে ও নির্ভেজাল বাঙালি রান্না।

লাউ শাক দিয়ে মুগডাল

Image
                        লাউশাক দিয়ে মুগডাল                                         উপকরণঃ মুগডাল, লাউশাক , তেজপাতা, পাঁচফোড়ন, নুন, হলুদ, মিষ্টি, আদাবাটা , কাঁচালঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা,সামান্য ঘি প্রণালী : মুগ ডাল শুকনো খোলায় হাল্কা লাল করে ভেজে নিয়ে প্রেসার কুকারে , লাউ শাক‌ ও ডাটা সহ অল্প হলুদ ও তেল ছড়িয়ে একটা সিটি দিয়ে নিতে হবে । এবার সেদ্ধ ডালে ভালো করে কাটা দিয়ে মিহি করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন , আদা বাটা, মিষ্টি , চেরা কাঁচা-লঙ্কা ও জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেলে পাঁচফোড়ন, তেজপাতা ও গোটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে (সম্বরা )আগের ফোটানো ডাল দিয়ে দিতে হবে। একটু ফুটে উঠলে সুন্দর গন্ধ বের হবে। এবার অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। 

নারকেল পটল

Image
                              নারকেল-পটল  উপকরণঃ মাঝারি সাইজের গোটা পটল ( হাল্কা খোসা ছাড়িয়ে দুদিক অল্প চেরা ) , সাদাতেল, তেজপাতা, নারকেল-দুধ, আদা-শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি, দুধ বের করা নারকেল অল্প, গরম-মশলা, মিষ্টি প্রণালী : প্রথমে সাদা তেলে ভালো করে পটল গুলো ভেজে তুলে নিতে হবে। ওই তেলে তেজপাতা ও আদা-শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে, ভাজা পটল দিয়ে অল্প কষিয়ে, জল দিয়ে একে একে নুন, হলুদ, মিষ্টি ও গরম-মশলা গুড়ো দিয়ে ফুটতে দিতে হবে । জল মশলা ফোটার জন্য ই দিতে হবে।জল শুকিয়ে এলে নারকেলের দুধ দিয়ে। ভাজা নারকেল কোরা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে দারুন জমবে। * নারকেল কোরা ভাজা না দিলেও চলে।

কাঁচা বাটনার মাছের ঝোল

Image
                         কাঁচা বাটনার মাছের ঝোল                                             উপকরণঃ পাকা পোনা / কাতলা মাছের টুকরো , নুন , হলুদ , বিউলির ডালের বড়ি, পাতলা করে কাটা লাউ / কাঁচকলা, চেরা কাঁচা-লঙ্কা দু / তিনটে, মিষ্টি, কালোজিরা,ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আটা আর তেজপাতা। প্রণালী : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেলে ভেজে নিতে হবে কড়া করে। বড়ি ভেজে তুলে নিতে হবে ( বড়ি তেল গরম হ‌ওয়ার আগেই কড়াইতে দিয়ে ভেজে নিলে তেল কম টানে , ভাজা ও ভালো হয় ) , এবার ওই তেলে কাঁচকলা / লাউ দিয়ে অল্প সাঁতলে নিয়ে জল দিয়ে একে একে পরিমাণ মতো নুন, হলুদ , মিষ্টি, চেরা কাঁচা-লঙ্কা  ,ভাজামাছ ও বড়ি  দিয়ে ঢেকে দিতে হবে। অন্য একটি পাত্রে কাঁচা বাটনার মিশ্রণটা তৈরি করতে হবে। Preferably যে পাত্রে মাছের ঝোল ঢেলে রাখা হবে রান্না শেষে , তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ...

পনিরের ডালনা

Image
                              পনীরের ডালনা                                           উপকরণঃ পনীর টুকরো ( পছন্দ মতো ), টমেটো র কুচি, ডুমো করে কাটা আলু , আদা- শুকনো লঙ্কা বাটা, সাদা জিরে গুঁড়ো, গোটা , টক্ দ‌ই, তেজপাতা নুন , মিষ্টি, গরম- মশলা গুঁড়ো, হলুদ , অল্প ঘি প্রণালী : প্রথমে পনীরের টুকরো নুন, গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইতে সাদা তেলে ডুমো করে কাটা আলু বাদামি করে ভেজে তুলে , সেই তেলে পনীরের টুকরো গুলো জল ঝরিয়ে এক-ই ভাবে হালকা বাদামী করে ভেজে তুলে নিয়ে , এবার ওই তেলে সাদা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে , আস্তে আস্তে টমেটোর রস বেরিয়ে আসবে, এবার অল্প একটু টক্ দ‌ই ফেটিয়ে ওতে দিয়ে  ভাজা আলু ও পনীর দিয়ে আদা- শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু সাতলে একে একে নুন, হলুদ, মিষ্টি , জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ঘনো হলে গরম-মশলা ও ঘি ছড়িয়ে নামিয়...

পার্সে পোস্তো

Image
                               পার্সে-পোস্ত                                       উপকরণঃ মাঝারি সাইজের পার্সে মাছ ( গোটা ), পোস্ত-বাটা, সর্ষে তেল , নুন, হলুদ , ধনেপাতা , চেরা কাঁচা-লঙ্কা  প্রণালী : পরিষ্কার করা নুন , হলুদ মাখানো মাছ ভালো করে সর্ষে তেলে ভেজে তুলে রাখতে হবে । এবার ওই তেলে কালো-জিরে , চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জল দিয়ে , ওতে নুন , হলুদ দিয়ে ফুটতে দিতে হবে। একটু ফুটে ওঠার পর ওতে ভাজা মাছ দিয়ে , ওতে পোস্ত বাটা দিয়ে সর্ষে তেল ছড়িয়ে আর একটু ফুটিয়ে  তেল ছাড়লে-ই  ধনেপাতা  কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। * গরম ভাতের সঙ্গে দারুন জমবে। ঝোল ঘনো হবে। আর অল্প মিষ্টি - ও দেওয়া যায় , তবে সেটা অবশ্যই optional।

তেতোর ডাল

Image
                        তেতোর ডাল/ উচ্ছে ডাল                                         উপকরণঃ গোল করে কাটা উচ্ছে বা করোলা , মটরডা / মুসুর ডাল , নুন, হলুদ , মিষ্টি , রাঁধুনী ফোড়ন প্রণালী : ডাল ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে  সিটি দিয়ে নিতে হবে। মুসুর ডাল হলে একটা সিটি হলেই হবে। কিন্তু মটর ডাল হলে আর কয়েকটা বেশি সিটি দিতে হবে। আর প্রেসারে ডাল( যে কোনো ) বসানো র সময় অল্প একটু তেল ছড়িয়ে দিলে সিটির সময় যে কুকারের গায়ে ডাল , জল মাখামাখি হয়ে যায় , তা হবে না /কম হবে তুলনায় । প্রণালী : সুসিদ্ধ হ‌ওয়ার পর ডালে কাটা দিয়ে মিহি করে নিয়ে , ওতে নুন, মিষ্টি( optional ), হলুদ দিয়ে ফুটিয়ে নিতে হবে।  এরপর কড়াই তে তেল দিয়ে , ওতে উচ্ছে বা করলা লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেলে রাঁধুনী ফোড়ন দিয়ে ওর মধ্যে ফোটানো ডাল , উচ্ছে / করলা ভাজা সহ কড়াইতে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি তেতো / তিতার ডাল।   ...

সর্ষে পমফ্রেট

Image
                          সর্ষে পমফ্রেট উপকরণঃ মাঝারি সাইজের মাছ ( গোটা/ কাটা) , সর্ষে তেল , সাদা সর্ষে বাটা , কাঁচা লঙ্কা চেরা , নুন, হলুদ, আদাবাটা, টমাটো একটি ( টুকরো করে কাটা ),ধনে পাতা কুচি, মিষ্টি ( optional ), টক্ দ‌ই  প্রণালী : মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে সর্ষে তেলে কড়া করে ভেজে নিতে হবে। এবার একটা বাটিতে একে একে পরিমাণ মতো আদাবাটা , টক্ দ‌ই , সর্ষে বাটা , নুন, হলুদ, মিষ্টি দিয়ে মিশিয়ে রাখতে হবে। এবার ছোটকরে টুকরো করা টমেটো কড়াইতে সর্ষে তেলে সাঁতলে নরম করে কাই (smashed ) করে ফেলতে হবে। এবার বাটিতে রাখা মশলা টা ওতে দিয়ে কষাতে হবে, তেল ছাড়লে ওতে জল দিয়ে একটু ফুটে উঠলে ওতে ভাজা মাছ ও চেরা কাঁচা লঙ্কা  দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে সর্ষের তেল ছড়িয়ে , আর একটু ফুটে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ঝোল খুব পাতলা হবে না, ঘনো হবে । তবে শুকনো নয়। ** গরম ভাতের সাথে দারুন লাগবে খেতে।       

পটলের তেল ঝাল

Image
                             পটলের তেল ঝাল উপকরণঃ মাঝারি সাইজের গোটা পটল ( হাল্কা খোসা রেখে, ছাড়িয়ে দুদিক চিরে নিতে হবে ), নুন, মিষ্টি, হলুদ, আদা-শুকনো/কাঁচা লঙ্কা-গোটা জিরে বাটা , তেজপাতা , গরম মশলা বাটা / গুড়ো, সাদা তেল প্রণালী : প্রথমে তেল গরম করে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা ও বাটা মশলা , পরিমাণ মতো নুন , হলুদ , চিনি , গরম মশলা বাটা/ গুড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে ভাজা পটল দিয়ে অল্প কষিয়ে সামান্য জল দিতে হবে।  পটল আগেই ভাজা আছে তাই শুধু মশলা কষানোর জন্য জলের প্রয়োজন। যখন ঝোল ঘন হবে আর তেল ছাড়বে , রান্না complete। সুন্দর গন্ধ ও ছাড়বে। গরম ভাতের সাথে পুরো জমে যাবে। ** বাটা মশলার বদলে গুড়ো মশলা - ও ব্যবহার করা যায়।

চিলি পনির

Image
                           চিলি পনীর                                   উপকরণঃ পছন্দ মতো টুকরো করা পনীর , ভিনিগারের ভেজানো কাঁচা লঙ্কার টুকরো , ডুমো করে কাটা পেঁয়াজ , ডুমো করে কাটা ক্যাপসীকাম , নুন, সোয়া সস্ , মিষ্টি , টমাটো সস্ , ক্যাপরীকা সস্ ( optional ),কর্ণফ্লাওয়ার , সাদা তেল * প্রণালী : প্রথমে পনীরের টুকরো গুলো হাল্কা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওতে পনীর নরম হবে। পনীর সাদা তেলে হাল্কা করে সাঁতলে নিয়ে , তুলে রাখতে হবে। এবার ওই তেল দিয়ে  পেঁয়াজ ও ক্যাপসিকাম অল্প সাঁতলে নিয়ে, এবার ওর মধ্যে পনীর ,  ভিনিগার সহ কাঁচা লঙ্কা, মিষ্টি, নুন , সোয়াসস্, টমাটো সস্ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ছোট বাটিতে অল্প জলে কর্ণফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে , এবার একটু মিশিয়ে নিয়ে , গ্রেভি ঘনো হলে নামিয়ে নিতে হবে। ** ফ্রায়েড রাইস , শুধু ভাত , রুটি ,পরোটা সবের সাথে ই খাওয়া যায়। যার যেমন পছন্দ। *** সোয...