মুগ ডাল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি
মুগ ডাল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি উপকরণঃ মাপ মতো কাটা সজনে ডাঁটা , মুগ ডাল , নুন, হলুদ, মিষ্টি, সাদা জিরে ( গোটা) , সাদা তেল , কাঁচা লঙ্কা চেরা । প্রণালী : অল্প পরিমাণ মুগ ডাল শুকনো খোলায় হাল্কা লাল করে ভেজে অল্প জলে সেদ্ধ করতে হবে। ডাল এমন ভাবে সেদ্ধ করা হবে, যা গলে যাবে না , গোটা থাকবে । আধা সেদ্ধ হবে। আধা সেদ্ধ ডাল আলাদা তুলে রেখে , এবার কড়াইতে সাদা তেলে(গরম হলে) গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাটা সজনে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নুন, হলুদ, মিষ্টি ছড়িয়ে সাঁতলে নিয়ে ,জল দিয়ে ঢেকে দিতে হবে। জল একটু ফুটে উঠলে, ওর মধ্যে ডাল সেদ্ধ দিয়ে আবার ঢেকে দিতে হবে। ডাটা সেদ্ধ হলে ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।