Posts

Showing posts from 2017

পালং পনির

Image
                 পালং পনির * পনিরের টুকরো গুলো হাল্কা গরম জলে এক চিমটে নুন দিয়ে কিছুক্ষণ রেখে , এরপর সাদা তেলে অল্প করে ভেজে তুলে রাখতে হবে। * পালং শাক ভালো করে ধুয়ে,কেটে সুসেদ্ধ করে,অল্প জলে মিক্সিতে বেটে নিতে হবে। * এবার কড়াইতে সাদা তেল গরম করে, আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে , ওর মধ্যে পালং শাক বাটা দিয়ে অল্প কষিয়ে একে একে পরিমান মতো নুন,হলুদ,মিষ্টি দিয়ে কষিয়ে ভাজা পনিরের টুকরো দিয়ে, একটু ফুটিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। * গরম গরম রুটি বা পরোটার সাথে দারুণ লাগে। ** কেউ কেউ রসুন ফোড়ন দিয়ে থাকে, তবে আমার রসুন নিরামিষ রান্নায় না পসন্দ....তাই দিই না।তোমরা দিতে ই পারো।।

চিকেন পকোড়া

Image
চিকেন পাকোড়া চিকেনের টুকরো গুলো (bone less হলে ভালো) পরিষ্কার করে নিয়ে, কিছু মশলা মাখিয়ে কম করে ঘন্টা দুতিনেক রাখতে হবে। Chicken piece গুলো অল্প ভিনিগার, পরিমাণ মতো নুন, পেঁয়াজ ও আদার রস, ডিম,কর্ণফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপর ঘন্টা দুতিনেক (বেশি হলেও অসুবিধা নেই) পর ,অন‍্য একটা পাত্রে কর্ণফ্লাওয়ার , নুন, গোলমরিচ গুঁড়ো পরিমান মত জলে মিশিয়ে অল্প ঘন মিশ্রণ তৈরি করে নিয়ে, মশলা মাখানো চিকেন টুকরো গুলো ওতে ডুবিয়ে ছাকা তেলে(সাদা তেল) deep fry করলেই ‌‌‌‌‌‌‌‌ready চিকেন পাকোড়া। গরম গরম পরিবেশন করো।  এই চিকেন পাকোড়া গুলো সোয়া সস্,ছিলি সস্ , ডুমো করে কাটা পেঁয়াজ , ক‍্য‌াপসিকাম , ভিনিগার, এক চিমটি আজিনামটো(optional), নুন, ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি দিয়ে , কড়াই তে সাদা তেলে হালকা ভাবে fry করে অল্প জল দিয়ে ঢেকে দিলে,জল শুকিয়ে একটু ঘন ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিলি চিকেন। গ্রেভি ঘন করার জন্য জলে গুলে কর্ণফ্লাওয়ার দিতে হবে ।

মালাই পনির

Image
মালাই পনির পনিরের টুকরোগুলো হাল্কা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এতে নরম হবে। পরিমান মত আদাবাটা , পোস্ত বাটা/চারমগজ বাটা, নুন, মিষ্টি,সা-মরিচবাটা, কাজুবাদাম বাটা,গরম মশলার গুঁড়ো,টক্ দ‌ই সব মিশিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। এবার হাল্কা গরম জলে ভেজানো পনিরের টুকরোগুলো সাদা তেলে হালকা করে ভেজে তুলে ফেলে, এবার সাদা তেলে মশলা অল্প কষিয়ে , ওর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে, মশলা ফোটার মতো করে জল দিতে হবে। একটা গোটা শুকনো লঙ্কা দিলে ভালো হয়। নামানোর একটু আগে দুধ দিয়ে, অল্প ফুটিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। নামানোর আগে fresh cream দিলে আরো ভালো স্বাদ হবে। এই পদটি #সাহিপনির ও বলা যায়।

ক্যারামেল পুডিং

Image
ক‍্য‌ারামেল পুডিং * কাপ মেপে এক কাপ দুধ , ওই একই কাপের মাপে , এক কাপের থেকে একটু কম চিনি, ১/২ ফোঁটা ভ‍্য‌ানীলা এসেন্স , ২ slice পাওরুটি (ধার গুলো কেটে ফেলে দিতে হবে) , ৪(4) টি ডিম , কাজুবাদাম * এবার একটা বড় পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। * এবার একটা অ‍্য‌ালুমিয়ামের পাত্রে সামান্য সাদা তেল মাখিয়ে অল্প চিনি ছড়িয়ে gass on করলে  চিনি পুড়ে বাদামী রং হলে gass বন্ধ করে ওর মধ্যে সব উপকরণ সহ দুধ ডিমের মিশ্রণ টা দিয়ে ,ওই পাত্র টা pressure cooker এর নিচে অল্প জল দিয়ে gass on করে , cooker এর ঢাকা বন্ধ করে ২টো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। * একটু পরে cooker এর ঢাকনা খুলে , পাত্র টা বের করে , ফ্রীজে রেখে দিতে হবে। * বেশ কিছু পর পাত্র বের করে নিয়ে , প্লেটের উপর ওই পাত্র টা উপুড় করে দিতে হবে। পুডিং টা একদম পুরোপুরি পাত্রের থেকে গোটা বেরিয়ে আসবে। ওপরে ক‍্য‌ারামেল থাকবে। *** আম(mango) পুডিং করতে হলে , মিশ্রণটির মধ্যে মিষ্টি আমের রস দিতে হবে। *** চকোলেট পুডিং করতে হলে মিশ্রণটি তে Coco powder দিতে হবে অল্প দুধে গুলে নিয়ে।

ইলিশ বাটি চচ্চড়ি

Image
ইলিশ মাছের বাটি চচ্চড়ি * মাছের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। * টাটকা মাছ হলে ভাজার দরকার হবে না, কিন্তু খুব টাটকা না হলে ভেজে নিতে হবে। *এবার একটু বড় পাত্রে (aluminium) ছোট করে কাটা বেগুন/আলু , অল্প চেরা ২/৩টি কাঁচা লঙ্কা, সব্জি সেদ্ধ হবার মতো জল , নুন, অল্প হলুদ, কাঁচা সরষের তেল , কাঁচা/ভাজা মাছ দিয়ে পাত্র ঢাকা দিয়ে রান্না বসিয়ে দিতে হবে। ঘন ঘন, গামাখা ঝোল হবে। * ভাতের সাথে শুকনো করে লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হবে। *** টাটকা রুই/কাতলা/পার্শে/বাটা/কৈ/পুঁটি মাছের ও বাটি চচ্চড়ি দারুন হয়। শীতকালে নামাবার সময়ে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গন্ধ টা অপূর্ব। *** নিরামিষ তরকারির ও বাটি চচ্চড়ি হয়।

এগ ইন ওয়াইট সস্

Image
এগ ইন ওয়াইট সস্ প্রথমে সব কটা ডিম(যে যেকটি বানাবে) নিয়ে hard boiled করে,আধা আধি দুই টুকরো করে রেখে দিতে হবে। White sauce বানাবার জন্য ১কাপ দুধে এক চিমটি নুন আর এক চা চামচ ময়দা ভালো করে মিশিয়ে, মিশ্রণ টা কড়াই তে মাখনের মধ্যে দিয়ে ঘন করতে হবে। ঘনত্ব টা পছন্দ অনুযায়ী হবে। কেউ গাড়ো সস পছন্দ করে, কেউ একটু তরল। এবার microwave oven এ সাদা তেল দিয়ে pre-heat করে,ওর মধ্যে সরু লম্বা করে কাটা পেঁয়াজ,ক‍্য‌াপসিকাম, টমেটো দিয়ে ৫/১০ মিনিট micro power এ ঘুরিয়ে নিয়ে দেখতে হবে ভাজা ঠিক মতো হচ্ছে কিনা। সব্জি সেদ্ধ হলে ওর মধ্যে নুন, চিনি,গ্রেটেড চীজ্ দিয়ে,ওর ওপর অর্ধেক কাটা ডিমের টুকরোগুলো দিয়ে সাজিয়ে ওর ওপর ওয়াইট সস্ ছড়িয়ে আবার microw power এ একটু ঘুরিয়ে নিয়ে, standing time এ একটু মিনিট ৫/৬ রেখে দিলেই, রান্না হবে।

ঘি ভাত

Image
ঘি ভাত * বাসমতি চাল ভালো করে ধুয়ে, ভাত রান্না করতে হবে একটু শক্ত করে। ভাতের ফ‍্য‌ান ফেলে, ভাতটা ছড়ানো পাত্রে ঢাকা ছাড়া রাখতে হবে। ধোঁয়া বেরিয়ে গেলে আবার ঢেকে দিতে হবে   * ছোটো করে কাটা সব্জি গুলো (গাজর,বীনস্,কড়াইশুটি,          ফুলকপি,ক‍্য‌াপসীকাম(সবুজ,লাল, হলুদ), কাজুবাদাম, কিসমিস) ছোটো করে কুচিয়ে রাখতে হবে। * কড়াই তে বেশি করে ঘি গরম করে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সব্জি গুলো দিয়ে ওতে নুন, মিষ্টি দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে রেখে দিতে হবে। * এবার ঝরঝরে তৈরি ভাতের মধ্যে স‌াঁতলানো সব্জি দিয়ে ,স্বাদ মত নুন, মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি ঘি ভাত। ** ওপরে আরো একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। **** আমার মায়ের খুবই পছন্দের খাবার, মায়ের কাছে ই শেখা। এতে মিষ্টি আর ঘি দুই ই একটু বেশি লাগে। স্বাস্থ্য সচেতন যারা, তারা নয় একটু কম ই দিও। তবে স্বাদ একটু কম ভালো হবে কিন্তু। মিষ্টি যাদের না পাসন্দ তারা মিষ্টি কম দিও।।

আমিষ ছোলার ডাল

Image
আমিষ ছোলার ডাল * ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে রেখে দিতে হবে। কয়েক টা ডিম ও সেদ্ধ করে মাঝামাঝি দুআধখানা করে কেটে নুন হলুদ মাখিয়ে লালচে করে ভেজে রাখতে হবে। * এবার একটা ছোট পাত্রে পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো/ কাঁচা লঙ্কা বাটা,পরিমাণ মতো নুন,চিনি,টক দৈ , হলুদ ,গরমমশলা গুঁড়ো, এক চিমটি হিঙ্ সব ভালো ভাবে মিশিয়ে মশলা ready করতে হবে। *এরপর কড়াইতে সাদা/সরষে তেলে মশলার মিশ্রণ অল্প আঁচে কষিয়ে ওর মধ্যে সেদ্ধ করা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ফুটিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। * রুটি /লুচি /পরোটার সাথে গরম গরম পরিবেশনের সময় বাটিতে ছোলার ডালের ওপর ভাজা ডিমের টুকরো (যে যেমন সংখ্যা পছন্দ সে কটা ভাজা ডিমের টুকরো ) সাজিয়ে নাও। ** একটু ওজনদার খাবার । তবে মাসে একবার খাওয়া ই যায় । আর তোমরা যারা খুব স্বাস্থ্য সচেতন (আদেও কেউ আছো কী ?) তারা নয় কোনো বিশেষ একটা দিনে , বছরে একবার ই খেও।।

ইলিশ ভাপা

Image
ইলিশ ভাপা ** মশলা টা প্রথমে বানিয়ে নিতে হবে,রাই/সাদা/কালো সরষের,অল্প পোস্ত, সামান্য হলুদ গুঁড়া, একটা ছোট কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে। ** কাঁচা ইলিশ মাছের টুকরোগুলো বাটা মসলা, নুন, হলুদ, গোটা অল্প চেরা কাঁচা লঙ্কা,টক্ দই,এক চিমটি মিষ্টি, সরষের তেল আর সামান্য জল দিয়ে মাখিয়ে টিফিন কৌটায় ভরে, ঢাকনা বন্ধ করে,ভাত ফোটার সময় হাঁড়ির মধ্যে দিলে ওই ভাঁপে ই তৈরি হয়ে যাবে ভ‌াঁপা ইলিশ। ** Microwave oven এ ও করা যায়, একটু কম power এ ধীরে ধীরে। ** টিফিন কৌটা ছোটো হলে বা মাছের সংখ্যা বেশি হলে,কানা উঁচু পাত্রে মশলা মাখানো মাছের টুকরোগুলো সাজিয়ে বড়ো কড়াই তে বেশি করে জল দিয়ে তার মধ্যে কানা উঁচু পাত্র (মাছ সহ) বসিয়ে জল ফুটতে দিতে হবে। মাছের পাত্র ঢাকা দিয়ে দিতে হবে।ওই ভাঁপে রান্না হয়ে যাবে। ****এই preparation almost সবার ই জানা☺☺☺☺।

চিকেন পোলাও

Image
মুর্গ পোলাও/ চিকেন পোলাও চিকেনের টুকরো গুলো পরিষ্কার করে নিয়ে, একে একে ওতে পরিমান মতো আদা-রসুন-পেয়াজ বাটা,নুন, হলুদ, টক্ দই , গরম মশলা গুঁড়ো ,ডুমো করে কাটা আলু দিয়ে মেখে রাখতে হবে আধ ঘন্টা মতো। ধুয়ে জল ঝরানো বাসমতি চাল, একটু শুকিয়ে নিয়ে ওতে টক্ দই, নুন, হলুদ, চিনি, পেঁয়াজ-আদা-শুকনো লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে, কড়াই তে একটু বেশি করে ঘি দিয়ে একটু সাঁতলে রেখে দিতে হবে। এবার মশলা মাখানো চিকেন কড়াই তে সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কষিয়ে ,তেল ছাড়তে শুরু করলে ওতে একটু  কেওড়া জল দিয়ে, আরও একটু কষিয়ে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার হাঁড়ি বা ডেকচিতে তেজপাতা পাতিয়ে ওর মধ্যে পরতে পরতে মশলা মাখানো চাল আর অর্ধেক রান্না করা চিকেন সাজিয়ে , ওপর থেকে হাতের কর মেপে চার কর মেপে জল দিতে হবে। চাল সুসিদ্ধ হয়ে গেলে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

ইলিশ পোলাও

Image
ইলিশ পোলাও * নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের টুকরোগুলো হাল্কা করে সরষের তেলে ভেজে তুলে রাখতে হবে। * ধুয়ে জল ঝরানো বাসমতি চালে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি মিশিয়ে নিয়ে, এবার মাছ ভাজা তেলের মধ্যে আরো একটু সরষের তেল দিয়ে,গরম করে ,ওতে কালো জিরে ও কাঁচা লঙ্কা (বেশ কয়েকটি) ফোড়ন দিয়ে চালটা অল্প একটু খানি নাড়াচাড়া করে তুলে নিতে হবে। * এবার ডেকচিতে বা কড়াইতে বা বড়ো হাঁড়ি র মধ্যে তেজপাতা পাতিয়ে নিয়ে সাঁতলানো বাসমতি চাল অর্ধেক ছড়িয়ে দিয়ে ওর ওপর ভাজা মাছের টুকরোগুলো আর কাঁচা লঙ্কা (অল্প চেরা)  দিয়ে, ওর ওপর বাকি অর্ধেক সাঁতলানো চাল দিয়ে ঢেকে দিতে হবে। মাছের টুকরোর সংখ্যা আর চালের পরিমাণ যদি বেশি হয় , তাহলে চাল ও মাছের এরকম দু-তিন  পরত হবে। * ওপরে চাল থাকবে। এবার জল দিতে হবে চালের ওপর তিন (আঙ্গুলের )কর মেপে । তার পর একটু বেশি করে সরষের তেল এক পাশ দিয়ে দিতে হবে। * জল শুকিয়ে এলে , দেখতে হবে চাল ও সুসিদ্ধ হয়েছে কিনা । না হলে আবার একটু জল দিতে হবে। * সুন্দর একটা গন্ধ ও বলে দেবে যে রান্না প্রস্তুত । **** এই ইলিশ পোলাও মায়ের কাছে শিখেছি। *****  এই পদটি রা...

রান্না বাটি

ছোটো বেলায় রান্না বাটি খেলতে খেলতেই এখন বড়বেলায় পৌঁছে, রান্না কে ভালোবেসে ফেলেছি। আমার মন ভালো করার ওষুধ, আমার রান্না ঘরে ই আমি পেয়েছি।